Saturday, April 4, 2026

আয়কর সংগ্রহে নতুন লক্ষ্য, কর সচেতনতায় জোর আয়কর দিবসে 

Date:

Share post:

চলতি আর্থিক বছরে আয়কর সংগ্রহের পরিমাণ আরও বাড়াতে দৃঢ়প্রতিজ্ঞ আয়কর দফতর। বুধবার কলকাতায় ১৬৬তম আয়কর দিবস উদযাপন অনুষ্ঠানে এই বার্তা দিলেন পশ্চিমবঙ্গ ও সিকিম রিজিয়নের প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স সুরভী বর্মা গর্গ।

তিনি জানান, গত অর্থবর্ষে মোট ২২.২৬ লক্ষ কোটি টাকার আয়কর সংগ্রহ হয়েছে, যা আগের বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি। চলতি বছরে এই অঙ্ক আরও বাড়বে বলে আশাপ্রকাশ করেন সুরভী বর্মা গর্গ।

করদাতাদের সুবিধার্থে ডিজিটাল ব্যবস্থার প্রসার ঘটিয়ে আয়কর প্রদানের প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও সময়সাপেক্ষ করে তোলার উপর জোর দিয়েছেন দপ্তরের শীর্ষকর্ত্রী। তাঁর কথায়, “প্রত্যেক নাগরিকের নিয়মিত কর প্রদান দেশের উন্নয়নের ভিত্তি গড়ে তোলে। তাই সকলকে আইনমাফিক কর প্রদান করে দেশের অগ্রগতিতে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব রিজিয়নের আয়কর দফতরের ডিরেক্টর জেনারেল অশোক সারোহা, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শুভ্র কমল মুখোপাধ্যায় এবং প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। প্রসঙ্গত, ১৮৬০ সালে ভারতে প্রথম আয়কর ব্যবস্থা চালু হয়। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করেই প্রতি বছর ২৪ জুলাই পালিত হয় ‘আয়কর দিবস’।

আরও পড়ুন – ‘পান্না ত্রিভুজ’ জট: দক্ষিণ এশিয়ায় এয়ার স্ট্রাইকে অশান্ত থাইল্যান্ড-কম্বোডিয়া

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...