Tuesday, June 16, 2026

ভারতের চলচ্চিত্রে উত্তম কুমার অমর হয়ে থাকবেন: মহানায়ককে শ্রদ্ধা জানিয়ে মন্তব্য অরূপের

Date:

Share post:

২৪ জুলাই মহানায়ক উত্তম কুমারের (Uttam Kumar) প্রয়াণ দিবস।  মৃত্যুর ৪৪ বছর পেরিয়ে গিয়েছে। তবুও তিনি রয়ে গিয়েছেন বাঙালির মনে। প্রতি বছরের মতো এইবছরেও তাঁর মৃত্যু দিবস উপলক্ষে টালিগঞ্জে তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে মহানায়কের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। বৃহস্পতিবার, সকালে টালিগঞ্জ ট্রাম ডিপো মোড়ে মহানায়ক উওম কুমারের (Uttam Kumar) মূর্তিতে শ্রদ্ধা জানান মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। ছিলেন তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং রাসবিহারী এলাকার বিধায়ক দেবাশিস কুমার-সহ তৃণমূল এর শীর্ষ নেতৃত্ব। ছিলেন টলিপাড়ার কলাকুশলীরা।

সকাল থেকেই টালিগঞ্জ ট্রাম ডিপো চত্বরে বেজে চলেছে মহানায়ক অভিনীত বিভিন্ন ছবির গান। স্টুডিও পাড়ায় ঢোকার মুখে মহানায়কের মূর্তিতে মাল্যদান করেন শিল্পী থেকে সাধারণ মানুষ। অরূপ বিশ্বাস বলেন, ভারতের চলচ্চিত্র যতদিন থাকবে উত্তম কুমার (Uttam Kumar) ততদিন অমর হয়ে থাকবেন। অনেক অভিনেতা, অভিনেত্রী আসবেন কিন্তু মহানায়ক উত্তম কুমার একজনই থাকবেন কারণ তিনি তাঁর অভিনয় যে জায়গায় নিয়ে গিয়েছিলেন সেটা কেউ ছুঁতে পারবেন বলে মনে হয় না।

আরও খবরUGC-NET-এ সাফল্য বাংলার ছাত্রীদের: শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...