Saturday, June 6, 2026

আইএসএলের ভবিষ্যৎ জানার পরই জয় গুপ্তাকে নিয়ে সিদ্ধান্ত ইস্টবেঙ্গলের

Date:

Share post:

কবে আসবেন ইস্টবেঙ্গলের জয় গুপ্তা (Jay Gupta)। এফসি গোয়া জয় গুপ্তার ইস্টবেঙ্গলে (Eastbengal) আসার কথা জানিয়ে দিলেও, সূত্রের খবর কিন্তু অন্য। এখনও পর্যন্ত নাকি জয় গুপ্তার (Jay Gupta) সঙ্গে চুক্তি পর্বই সারেনি লাল-হলুদ ব্রিগেড। আসলে আইএসএলের ভবিষ্যৎ কী হবে তা নিয়েই চলছে এখন জোর জল্পনা। শোনা যাচ্ছে সেই কারণেই নাকি আপাতত জয় গুপ্তার চুক্তিটা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।

আসন্ন আইএসএলের (ISL) কথা মাথায় রেখেই এবার জোরকদমে দল গোছাচ্ছে ইস্টবেঙ্গল (Eastbengal)। সেখানে জয় গুপ্তার মতো ডিফেন্ডার যে ইস্টবেঙ্গল শিবিরের শক্তি অনেকটাই বাড়িয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই পরিস্থিতিতে খানিকটা ধীরে চলার নীতিই নিতে চলেছে ইস্টবেঙ্গল। জয় গুপ্তার সঙ্গে কথাবার্তা হলেও এখন পর্যন্ত তাঁকে নেয়নি লাল-হলুদ শিবির।

আসলে আইএসএলের ভাগ্য এই মুহূর্তে ঝুলে রয়েছে আদালতের হাতে। ফেডারেশনের সংবিধান নিয়ে যতক্ষণ না সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনও কিছুই হবে না। সেই কারণে এফএসএডিলের সঙ্গে নতুন চুক্তি হওয়া নিয়েও কোনওরকম সিদ্ধান্ত নেওয়া যাবে না। সেই কারণে ভারতের সেরা ফুটবল লিগের ভবিষ্যৎও খানিকটা ধন্দে রয়েছে।

এই পরিস্থিতিতে ফুটবলার নিলেও, এই মুহূর্তে নতুন কোনও সই করাচ্ছে না ইস্টবেঙ্গল। জয় গুপ্তার সঙ্গে কথাবার্তা হয়ে গেলেও, আপাতত তাঁর চুক্তিপর্ব স্থগিত রাখারই সিদ্ধান্ত নিয়েছে ইস্টবেঙ্গল।

Related articles

ব্রিটেনে ‘ককরোচ’ মন্তব্যের পাল্টা প্রশ্নের মুখে CJI! নিন্দা ভারত সরকারের

এবার ব্রিটেনের মাটিতেও 'ককরোচ' মন্তব্যের জন্যে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে (Surya Kant) প্রশ্নের মুখে পড়তে হল। এই...

কলকাতায় ৬০টি নিউ জেনারেশন মেট্রো: প্রতিশ্রুতি রেলমন্ত্রীর

দীর্ঘ টালবাহানার পরে সম্পূর্ণ হয়েছে কলকাতা মেট্রোর চিংড়িহাটা অংশের সংযুক্তকরণের কাজ। শনিবার রাজ্যে এসে সেই অংশের কাজ পরিদর্শনে...

মহামেডানের খেলোয়াড়দের পেমেন্ট মেটাতে দ্রুত ফান্ড জোগাড়ের প্রতিশ্রুতি হুমায়ুনের

মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan Sporting Club) সভাপতি হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। শনিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা...

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...