Saturday, June 27, 2026

একনাগাড়ে বৃষ্টির জেরে খাস কলকাতায় ভাঙল বাড়ি, গাছ পড়ে দুর্ভোগ একাধিক রাস্তায়

Date:

Share post:

বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার রাত থেকে বৃষ্টি বিধ্বস্ত দক্ষিণবঙ্গ (South bengal weather)। কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টিতে জেলায় জেলায় জমেছে জলমগ্ন রাস্তাঘাট। মহানগরীর রাজপথেও একই ছবি। তবে দুর্যোগের জেরে খাস কলকাতায় ভাঙল দু’টি বাড়ির একাংশ। একটি গিরিশ পার্ক (Girish Park) ও অন্যটি বৌবাজার (Bow Bazar) এলাকায়। বেশ কয়েকটি জায়গায় গাছ ভেঙে পড়ে যানজট তৈরি হয়েছে।

রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সকাল গড়িয়ে সন্ধ্যায় একইভাবে হয়ে চলেছে। সূর্যের দেখা মেলেনি। পাশাপাশি জোয়ারের কারণে জল নামতে সমস্যা হয়েছে। সবমিলিয়ে দিনভর দুর্যোগ দুর্ভোগ মহানগরের বাসিন্দাদের। তার উপর আবার বৃহস্পতিবার রাতে গিরিশ পার্কে আগে থেকেই বিপজ্জনক ঘোষণা করা একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে এলাকায়। কেউ অবশ্য আহত হয়নি। এলাকা ঘিরে রেখেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। শুক্রবার সকালে, বৌবাজারের একটি পুরনো বাড়ির একটা অংশ ভেঙে ফুটপাতে থাকা একটি ছোট দোকানের উপর গিয়ে পড়ে। কেউ আহত না হলেও দোকানটি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের তরফ থেকে দ্রুত উদ্ধার কাজ চলছে। জমা জল নামানোর ক্ষেত্রেও তৎপরতার সঙ্গে কাজ করছে কলকাতা পৌরসভা (KMC)। বৃষ্টিতে ফোর্ট উইলিয়াম সংলগ্ন ময়দানের কাছে একটি গাছ উপড়ে যায়। উল্টোডাঙার কাছেও একই ঘটনা। যদিও পুলিশ ও প্রশাসনের তৎপরতায় বেশ কিছু জায়গা থেকে গাছ সরানো হয়েছে এবং কয়েকটি রাস্তা থেকে জল নামতে শুরু করেছে বলে জানা গেছে।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...