Monday, June 15, 2026

জুলাই এলেই গাছ লাগানোর হিড়িক, বাঁচে কটা? বিধানসভার বনমহোৎসবে প্রশ্ন বীরবাহার

Date:

Share post:

অরণ্য সংরক্ষণের বার্তা দিতে প্রথা মেনে রাজ্য বিধানসভা ভবনে জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হল বনমহোৎসব। বৃহস্পতিবার, এর সূচনা করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়, পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ, বনমন্ত্রী বীরবাহা হাঁসদা (Birbaha Hansda), পরিবেশ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য-সহ একাধিক বিধায়ক।  

অনুষ্ঠানে নিজের ভাষণে অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বীরবাহা হাঁসদা (Birbaha Hansda)। তাঁর কথায়, “জুলাই এলেই গাছ লাগানোর প্রবণতা বাড়ে। অনেকে শুধুমাত্র ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য গাছ লাগান। কিন্তু পরে ওই গাছটা বাঁচল কি না, সেটা আর দেখেন না। আমরা গাছ লাগাব, কিন্তু গাছ বাঁচবে না- তা হয় না। গাছটা যাতে বাঁচে, সেদিকে নজর দেওয়া উচিত।“

পরিবেশ রক্ষায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের ডাক দিয়ে বনমন্ত্রী বলেন, “শুধু সরকারের পক্ষে পরিবেশ বাঁচানো সম্ভব নয়। দফতরের তরফ থেকে সহযোগিতা করা হয়, কিন্তু সবাইকে এগিয়ে আসতে হবে।“ বন দফতর সম্পর্কে জনমানসে তৈরি হওয়া নানা ধারণা নিয়েও মুখ খোলেন তিনি। বলেন, “জঙ্গলে কিছু করলেই অভিযোগ ওঠে বন দফতরের দিকে। নগরায়ন বা শিল্পায়নের জন্য যখন গাছ কাটা হয়, তখন অনেকেই পরিবেশ রক্ষার কথা বলেন, কিন্তু গাছ লাগানোর দায়িত্বটা নিতে চান না।“

রাজ্যের জঙ্গল বাড়ছে বলেও দাবি করেন বীরবাহা। বলেন, “আমরা পশ্চিমবঙ্গে ২২.৮ শতাংশ জঙ্গল বৃদ্ধির লক্ষ্য পূরণ করেছি। মানুষের মধ্যে বৃক্ষরোপণ নিয়ে সচেতনতা বেড়েছে। এখন সবাই বুঝতে পারছেন, গাছ ছাড়া উপায় নেই।“

অনুষ্ঠানে বিরোধী দলের পাশাপাশি সরকার পক্ষের বহু বিধায়ক অনুপস্থিত ছিলেন। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন  অধ্যক্ষ।  তিনি বলেন, “বিধানসভার অনুষ্ঠান বলেই তো প্রত্যাশা ছিল সব বিধায়ক আসবেন। ব্যক্তিগত কাজ থাকতেই পারে, কিন্তু এই ধরনের অনুষ্ঠানের গুরুত্ব বোঝা উচিত।“

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...