Tuesday, June 23, 2026

সুস্থ থাকতে গুরুত্বপূর্ণ আয়ুর্বেদ: আয়ুরমিত্রের অনুষ্ঠানে ব্যাখ্যা কুণালের

Date:

Share post:

প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকতে আয়ুর্বেদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস বহুদিনের। আমাদের চারপাশের সবুজের সমাহারের মাঝেই যে সুস্থ থাকার চাবিকাঠি লুকিয়ে রয়েছে সেই কথা আরও একবার তুলে ধরল আয়ুরমিত্র। শনিবারের সকালে কলকাতার অশোক রোড এলাকায় অবস্থিত আয়ুরমিত্র বিপণিতে বিনামূল্যে চারাগাছ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। বনমন্ত্রী বিরবাহা হাঁসদার সহযোগিতায় অনুষ্ঠিত এই পরিবেশ কল্যাণমূলক ভাবনার সঙ্গী হলেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনিই এই অনুষ্ঠানের মূল উদ্বোধক। এছাড়া উপস্থিত ছিলেন যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদারও। আয়ুরমিত্রের তরফে আয়োজক সুচেতা ঘোষের (Sucheta Ghosh) এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয় বলে মন্তব্য করেন বিশিষ্টরা।

কুণাল বলেন, প্রায় পাঁচ হাজার বছর ধরে প্রকৃতির সম্পদ থেকে আয়ুর্বেদ ওষুধ তৈরির প্রথা চলে আসছে। এই বিষয়ে নিজের ভালো লাগার কথা বলতে করতে গিয়ে তিনি আয়ুর্বেদ শাস্ত্রের সঙ্গে তাঁর পারিবারিক যোগসূত্রের কথাও উল্লেখ করেন। উপস্থিত কচিকাচাদের উদ্দেশ্যে তিনি বলেন, ছোটবেলায় মা ঠাকুমারা যে তুলসী পাতা খাইয়ে দিতেন সেটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল। আর আজ যেমন তুলসী গাছ রয়েছে, পাশাপাশি সেখান থেকে আয়ুর্বেদ ওষুধ তৈরি হয়ে চলে আসছে আমাদের কাছে। ফলে যাঁদের বাড়িতে গাছ লাগাবার সুযোগ নেই তাঁরাও কিন্তু এই আয়ুর্বেদ ওষুধ থেকে নিজেদের সুস্থ থাকার রসদ খুঁজে পাবেন। মুনিঋষিরাও যুগ যুগ ধরে আয়ুর্বেদ চর্চা করেছেন। জটিল আধুনিক পদ্ধতি এড়িয়ে এই আয়ুর্বেদ কার্যকরী ফল দিতে সক্ষম। তাই এই সম্পর্কে আরও বেশি করে সাধারণ মানুষকে জানানো প্রয়োজন বলেও মন্তব্য করেন প্রাক্তন সাংসদ।

এদিনের অনুষ্ঠানে আমলকি, বকুল, অর্জুন, শিউলির মতো ভেষজ সহ হাজার চারাগাছ বিতরণ করা হয়। বিধায়ক দেবব্রত মজুমদার চিকিৎসাবিজ্ঞানে আয়ুর্বেদের গুরুত্তের কথা উল্লেখ করার পাশাপাশি পরিবেশ সচেতনতা এবং সবুজায়নের বার্তাও দেন।

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...