Tuesday, June 23, 2026

৫৬ লক্ষ ভুয়ো ভোটার তিন মাসে! সীমান্তে অনুপ্রবেশের দায় নিয়ে শাহর পদত্যাগ দাবি তৃণমূলের

Date:

Share post:

বিহারের ভোটার তালিকা সংশোধনী নিয়ে কমিশন যে তথ্য নিজেদের স্বচ্ছ দেখাতে পেশ করেছে তাতে কমিশনের চূড়ান্ত গাফিলতি স্পষ্ট। সেই সঙ্গে যে ৫৬ লক্ষ মানুষকে তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে নির্বাচন কমিশন, তাদের ভিন রাজ্য বা দেশের বাসিন্দা হিসাবে অভিযোগ তুলেছিল। সেখানেই এসআইআর (SIR) ইস্য়ুতে প্রথম সরব হওয়া তৃণমূলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হল সীমান্ত দিয়ে ৫৬ লক্ষ মানুষ অনুপ্রবেশ করলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কী করছিলেন? এই দায় নিজের ঘাড়ে নিয়ে শাহর (Amit Shah) পদত্যাগ দাবি করে তৃণমূল। সেই সঙ্গে তুলে ধরা হয়, কীভাবে কমিশন (Election Commission) নিজেদের দেওয়া তথ্য নিজেদের গাফিলতি প্রমাণ করেছে।

বিহারের খুবই সফলভাবে ভোটার তালিকার স্পেশাল ইনটেন্সিভ রিভিউ-এর কাজ হয়েছে প্রতিষ্ঠা করার জন্য ক্রমাগত তথ্য পেশ করেছে নির্বাচন কমিশন। সেই তথ্য তুলে ধরে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) প্রশ্ন তোলেন, তথ্যে দেখা যাচ্ছে ২২ জুলাই পর্যন্ত পৌঁছাতে পারা যায়নি এরকম ভোটারের সংখ্যা ১১,৪৮৪ জন। আর ২৩ জুলাই তথ্যে দাবি করা হচ্ছে পৌঁছাতে পারা যায়নি এরকম ভোটার ১ লক্ষ। মাত্র ২৪ ঘণ্টায় প্রায় ৮০ হাজার ৫০০ ভোটার যুক্ত হল কীভাবে?

এখানেই শেষ নয়। কমিশনের তথ্য তুলে ধরে মহুয়া দাবি করেন, ৮৮ শতাংশ কাজ যখন হয়ে গিয়েছিল তখন ৩৫ লক্ষ মানুষকে ভুয়ো বলে তালিকা থেকে বাদ দেওয়ার ছিল বলে জানানো হয়। ৯৮ শতাংশ কাজ যখন হল তখন ৫৬ লক্ষ মানুষকে বাদ দেওয়ার ঘোষণা করা হয়। অর্থাৎ ৭৭ লক্ষ মানুষকে সমীক্ষা (survey) করে ২১ লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ সমীক্ষায় এক তৃতীয়াংশের বেশি মানুষকে বাদ দিচ্ছেন!

কমিশনের এই বিস্ময়কর পরিসংখ্যানেই স্পষ্ট কমিশনের কাজের গাফিলতি। সেখানেই তৃণমূল সাংসদের প্রশ্ন, ভোটার তালিকা থেকে বাদ যাওয়া এই ৫৬ লক্ষ মানুষ ভোটার তালিকায় আচমকা এলো কোথা থেকে। আপনারা তো বিহারে ক্রমাগত সমীক্ষা (survey) করে চলেছেন। ২০২৫ সালের এপ্রিল মাসেও রিভিশন হয়েছে। তারপরেও কোথা থেকে এত ভুয়ো ভোটার। তার মানে কী এতদিন পর্যন্ত যত রিভিশন হয়েছে সব বেকার ছিল।

আরও পড়ুন: রাজস্থানের মেডিক্যাল কলেজে ‘কর্তৃপক্ষের ইচ্ছায় ফেল’! মানসিক নির্যাতনে আত্মঘাতী ছাত্রী

নির্বাচনমুখী বিহারে বিজেপি ও কমিশনের যৌথ খেলায় পর্দাফাঁস হয়ে গিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর। কমিশনই জানিয়েছে ভুয়ো ভোটারা কেউ বাংলাদেশ, কেউ মায়ানমার আবার কেউ নেপালের বাসিন্দা। সেখানেই তৃণমূল সাংসদ মহুয়া দাবি করেন, বিহারের সীমান্ত দেখে স্বরাষ্ট্র মন্ত্রক। বেআইনি অনুপ্রবেশের দায় স্বরাষ্ট্র মন্ত্রকের। যদি বলা হয় ৫৬ লক্ষ মানুষ বেআইনি অনুপ্রবেশকারী, বিদেশী, তাহলে আপনি কী করছিলেন। সীমান্ত যদি আপনি রক্ষা করতে না পারেন তাহলে আপনি ইস্তফা দিন।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...