Tuesday, March 17, 2026

গরিমা ধুলিস্যাৎ! রাজভবনের ‘রঙ্গমঞ্চে’ বাজলো “আমি কলকাতার রসগোল্লা“

Date:

Share post:

বিজেপি জমানায় রাজভবনের (Rajbhaban) গৌরব অনেকটাই খর্ব হয়েছে বলে অভিযোগ। তার প্রধান কারণ বিজেপি নেতৃত্ব সেটিকে সমান্তরাল রাজনৈতিক কার্যালয় বানিয়ে ফেলেছেন। অভিযোগ রাজ্যের শাসকদলের। বর্তমান রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Anand Bose) নারী গঠিত বিতর্কেও জড়িয়েছেন এই পরিস্থিতিতে রাজভবনে নাটক দেখানোর ব্যবস্থা হল। আর সেখানেই বাজলো চটুল বাংলা গান, “আমি কলকাতার রসগোল্লা” যা দেখে অনেকেরই মত, রাজভবনের গরিমা ধুলিস্যাৎ হল।

শনিবার, রাজভবনের তরফে নাটক দেখার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই নাটকে গল্পও রাজ্যপালের লেখা, নাম ‘চৌরঙ্গীর ফুল’। নাটকটি দেখতে সমাজের সব স্তরের বিশিষ্টদের আমন্ত্রণ জানিয়েছেন সিভি আনন্দ বোস। ছিলেন ঋতপর্ণা সেনগুপ্ত, মুনমুন সেন। বিজেপি নেত্রী তথা অভিনেত্রী শর্বরী মুখোপাধ্যায় নাকটে অভিনয় করেন। সামাজিক বিষয় নিয়ে নাটক। কিন্তু যে ধরনের চটুল গান ও নাচ তাতে ব্যবহার হয়েছে, তা দেখে অনেকেই বলছেন- রাজভবনের (Rajbhaban) গরিমা ধুলিস্যাৎ হল।

শুধু তাই নয়, অনেকের মতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কবিতা, প্রবন্ধ গান লেখেন, সুর দেন, ছবি আঁকেন। তাঁর সেই সাংস্কৃতিক প্রতিভা সমাদৃত। সেই দেখেই নিজের লেখা গল্প থেকে নাটক সবাইকে দেখাতে ইচ্ছে হয় রাজ্যপাল আনন্দ বোসের। সেই কারণেই রাজভবনে এই আয়োজন। অন্য কোথাও তিনি কল্কে পেতেন না বলেও মত অনেকের।

spot_img

Related articles

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে পরিচালককে! কেন বললেন জিতু, টলিপাড়ায় ফের বিতর্ক

মঙ্গলের সকাল থেকে বিনোদন জগতের বিতর্কের শিরোনামে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শ্যুটিং সেটে দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের বায়নাক্কার...

রমজান মাসে নারকীয় কাণ্ড, হামলার ঘটনায় গর্জে উঠলেন রশিদ-নবীনরা

রমজানের সময় আফগানিস্তানের হাসপাতালে বোম আক্রমণ পাকিস্তানের। প্রায় ৪০০ জন মানুষ নিহত। দেশের মানুষের এই মর্মান্তিক পরিণতি দেখে...

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...