Saturday, June 27, 2026

বাংলাভাষীদের উপর বিজেপির পরিকল্পিত আত্রমণ: বীরভূম থেকে ভাষা আন্দোলন শুরু মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

বাংলা ভাষার অপমান ও বাংলার অস্মিতার বিরুদ্ধে প্রতিবাদে বীরভূমের মাটি থেকেই শুরু হবে জোর আন্দোলন। একুশে জুলাই ধর্মতলার মঞ্চ থেকে এই বার্তাই দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণা অনুযায়ী, রবিবার বীরভূমে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সোমবার রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি শান্তিনিকেতনে ৪ কিলোমিটার দীর্ঘ প্রতিবাদ পদযাত্রা করবেন তিনি।

জেলার দলীয় কর্মীদের মধ্যে মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে সৃষ্টি হয়েছে প্রবল উৎসাহ ও উদ্দীপনা। বোলপুর-ইলামবাজার, বোলপুর-নানুর, বোলপুর-সিউড়ি রাস্তাজুড়ে লাগানো হয়েছে মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত বিশাল ব্যানার ও হোর্ডিং।

জেলা তৃণমূল কোর কমিটির সদস্য ও সভাধিপতি কাজল শেখ জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সফর মানেই জেলার জন্য উন্নয়ন প্রকল্পের উপহার। এবার যখন তিনি নিজে ভাষা ও বাঙালির অসম্মানের বিরুদ্ধে প্রতিবাদে নেতৃত্ব দিচ্ছেন, তখন নতুন করে আমাদের লড়াইয়ের প্রেরণা জুগিয়েছে। তিনি আরও বলেন, বাংলা ভাষা ব্যবহারকারীদের বাংলাদেশি বলে তকমা দেওয়ার যে নীতি কেন্দ্র সরকার নিচ্ছে, তা শুধু অপমানজনক নয়, চরম ভাষাবিদ্বেষের পরিচয়। এই অন্যায়ের বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রীর পাশে থাকবেন।

সোমবার বিকেলের পদযাত্রায় কত লক্ষ মানুষ উপস্থিত হবেন, তা এখনই বলা না গেলেও, জেলাজুড়ে মানুষের সাড়া দেখে স্পষ্ট, কেন্দ্রের ভাষানীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই মুখিয়ে রয়েছেন সকলে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদযাত্রা শুধুই প্রতিবাদ নয়, বাঙালির আত্মমর্যাদা রক্ষার আন্দোলন। এবং সেই আন্দোলনের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন – জিম ছাড়াই ২৬ কেজি ওজন কমালেন বনি কাপুর! কিন্তু কীভাবে? জানুন 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...