Friday, June 26, 2026

ফের মুর্শিদাবাদে খুন তৃণমূল সমর্থক, অভিযোগ বিজেপির বিরুদ্ধে 

Date:

Share post:

ফের মুর্শিদাবাদে খুন হলেন তৃণমূল কর্মী। মৃতের নাম প্রতীপ পাল (৪৭)-এর। পরিবার সূত্রে অভিযোগ, পুরনো রাজনৈতিক বিবাদের জেরে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে পিটিয়ে খুন করেছে। জানা গিয়েছে, গত ২১ জুলাই রেজিনগরের আন্দুলবেড়িয়ায় প্রতীপ পালকে মারধর করে কয়েকজন যুবক। গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে। চিকিৎসাধীন অবস্থাতেই শুক্রবার গভীররাতে মৃত্যু হয় তাঁর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় টোটোচালক প্রতীপ ২১ জুলাই কয়েকজন যাত্রী নিয়ে যাওয়ার সময় আন্দুলবেড়িয়া কলোনির কিছু যুবক তাঁকে অস্ত্র দেখিয়ে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়। এরপর শুরু হয় বেধড়ক মারধর। মৃতের কাকা চন্দ্রকান্ত বিশ্বাস জানান, “গত পঞ্চায়েত ভোটের সময় প্রতীপ বিজেপি কর্মীদের হাতে মার খেয়েছিল। তখন রেজিনগর থানায় সাগর নামে এক যুবক-সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। এবার সেই সাগরদের হাতেই ভাইপো খুন হল।” এই ঘটনার মাত্র তিনদিন আগে ভরতপুরে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল। ফলে জেলার রাজনৈতিক হিংসা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

তবে পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। প্রতীপের মৃত্যুতে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। রাজনীতিকে কেন্দ্র করে একের পর এক খুনের ঘটনায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন – বাংলাভাষীদের উপর বিজেপির পরিকল্পিত আত্রমণ: বীরভূম থেকে ভাষা আন্দোলন শুরু মুখ্যমন্ত্রীর 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...