Thursday, June 25, 2026

রাসেলের ব্যাটেই ইতিহাস তৈরি টিম ডেভিডের

Date:

Share post:

আন্দ্রে রাসেলের (Andre Russell) ব্যাটেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইতিহাস টিম ডেভিডের (Tim David)। অস্ট্রেলিয়ান ব্যাটার হিসাবে টি টোয়েন্টি ফর্ম্যাটে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন টিম ডেভিড (Tim David)। টি টোয়েন্টিতে সেঞ্চুরির ল্যান্ডমার্কে পৌঁছতে সময় নিলেন মাত্র ৩৭টি বল। আর তাতেই কার্যত গোটা বিশ্ব হতবাক। ঐতিহাসিক সেঞ্চুরির পরই প্রকাশ্যে এল আপও এক তথ্য। আন্দ্রে রাসেলের থেকে নেওয়া ব্যাটেই নাকি রেকর্ড গড়লেন টিম ডেভিড।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন অজি তারকা টিম ডেভিড। তাঁর সামনে ক্যারিবিয়ান ব্রিগেডের বোলাররা ছিলেন কার্যত অসহায়। রাসেলের ব্যাট নিয়ে মাঠে নেমেছিলেন। আর তাতেই তৈরি করে ফেললেন ইতিহাসষ। ভেঙে দিলেন তাঁরই সতীর্থ জশ ইঙ্গলিসের সমস্ত রেকর্ড। মাত্র ৩৭ বলে সেঞ্চুরি ইনিংস খেললেন তিনি।

টিম ডেভিডের ব্যাট থেকে এদিন শুধুই ছিল চার ও ছয়ের বন্যা। আবার তাঁর ব্যাটে ভর করেই সিরিজও পকেটে পুরে ফেলল অস্ট্রেলিয়া। ম্যাচ শেষেই তাঁর ব্যাটের রহস্য সামনে আনলেন টিম ডেভিড। রাসেলের থেকে নেওয়া ব্যাটেই নাকি সাফল্য।

ডেভিড জানিয়েছেন, “আন্দ্রে রাসেলের ব্যাট প্রায় এক বছর ধরে বয়ে নিয়ে চলেছি আমি। এদিনই আমার মনে হয়েছিল যে এই ম্যাচেই রাসেলের ব্যাট ব্যবহারের উপযুক্ত। পাওয়ার হিটিংয়ে বহু সময় কাটিয়েছি। এবার আমার শট নির্বাচনের দিকেই প্রধান নজর”।

টিম ডেভিডের ৩৭ বলে সেঞ্চুরি ইনিংস সাজানো রয়েছে ছটি চার ও ১১টি ছক্কা দিয়ে। এদিন মাঠে কার্যত ডেভিড ঝড় উঠেছিল। আর তাতেই খরকুটোর মতো উড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তাঁর ব্যাটে ভর করেই ৬ উইকেটে এই ম্যাচ জিতে নিয়েছে অল্ট্রেলিয়া।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...