Monday, March 23, 2026

পরিত্রাণ নেই শিশুর! বিজেপির দিল্লি পুলিশের অত্যাচারের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী

Date:

Share post:

কোনও রাজ্যে শ্রমিকদের বেআইনিভাবে আটকে রাখা। কোথাও কোনও কারণ ছাড়াই পে লোডারে করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া। বাংলা বলার অপরাধে প্রতিদিন বিজেপি পরিকল্পিত আক্রমণের সবথেকে নিকৃষ্ট ছবি উঠে এলো রাজধানী দিল্লি থেকে। বাঙালি পরিবারের সদস্য হওয়ায় অমিত শাহর (Amit Shah) পুলিশের নির্মম অত্যাচার দেড় বছরের শিশুকে। মালদহের পরিবারের উপর অত্য়াচারের প্রতিবাদে সরব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বিদেশী বা বাংলাদেশী নাগরিক চিহ্নিত করা যে আদতে বিজেপির অজুহাত, আসলে যে তাদের যাবতীয় রাগ বাঙালিদের উপর এবার স্পষ্ট আমিত শাহর দিল্লি পুলিশের (Delhi Police) আচরণে। বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গোটা বাংলা যেভাবে বিজেপির পক্ষপাতমূলক অত্যাচারের প্রতিবাদে সামিল হয়েছে, তাতে কোণঠাসা বিজেপির পুলিশ এবার রাগ মেটাচ্ছে মহিলা ও শিশুদের মারধর করে। দিল্লির সেই ঘটনা উল্লেখ করে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, সাংঘাতিক সন্ত্রাস! দেখুন, দিল্লি পুলিশ (Delhi Police) মালদার চাঁচলের এক পরিযায়ী পরিবারের এক শিশু ও মা-কে কি নিষ্ঠুরভাবে মেরেছে!

আরও পড়ুন: শহরে সক্রিয় জামতারা গ্যাংয়ের পর্দাফাঁস পুলিশের: গ্রেফতার ৪, উদ্ধার নগদ টাকা

আক্রান্ত মালদহের শিশু ও তার মায়ের ভিডিও তুলে ধরে বিস্মিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, দেখুন, বাঙালিদের বিরুদ্ধে বিজেপির ভাষা সন্ত্রাসে একটি শিশুরও পরিত্রাণ নেই! দেশকে এরা কোথায় নিয়ে যাচ্ছে!?

Related articles

বাংলাজুড়ে জনসংযোগ-পাড়া বৈঠকে ঝড় তুলছেন তৃণমূল প্রার্থীরা, মঙ্গলবার থেকে নির্বাচনী প্রচারে মমতা-অভিষেক

ক্যালেন্ডারের পাতায় ঠিক একমাস বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন। আর তার ঠিক ত্রিশ দিন আগে থেকে...

আরজি কর লিফট-মৃত্যু কাণ্ডে এবার জনস্বার্থ মামলা হাই কোর্টে

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকে মৃত্যুর ঘটনায় এবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। হাসপাতালের...

ক্যানিং পূর্বে আরাবুল, ভাঙড়েই নওশাদ: বাম-আইএসএফ সমঝোতার প্রথম তালিকায় চমক

ঈদের পর প্রার্থী তালিকা ঘোষণা করবেন বলে কথা দিয়েছিলেন নওশাদ সিদ্দিকি। সেই মতো সোমবার বিধানসভা নির্বাচনের জন্য ২৩...

মিলছে না LPG: নাহুমসের পরে বন্ধ হাতিবাগানের ‘নব মালঞ্চ’!

জয়িতা মৌলিক LPG-র সংকটের জেরে জের বাংলার সাধারণ মানুষ। একই সঙ্গে তীব্র সমস্যায় হোটেল- রেস্তোরাঁগুলি (Hotel-Restaurant)। কিছু জায়গায় কাঠ-কয়লায়...