Sunday, June 21, 2026

এশিয়া কাপে পাকিস্তান ম্যাচ বয়কট করতে পারবে না ভারত!

Date:

Share post:

মহসিন নাকভির এশিয়া কাপে (Asia Cup) শুরু হওয়ার তারিখ ঘোষণার পরই , এশিয়া কাপের সূচিও ঘোষণা হয়ে গিয়েছে। আর সেখানেই আগামী ১৪ সেপ্টেম্বর চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নামবে ভারত। আর তাতেই এখন জোর চর্চা। ভারত কি পাকিস্তানের বিরুদ্ধে সমস্ত খেলা বয়কট করলেও এখানে নাকি ভারতকে খেলতেই হবে। কোন নিয়মের কারণে ভারত নাম তুলতে পারবে না, সেই নিয়েই মুখ খুলেছেন এক বোর্ড (BCCI) কর্তা।

পহেলগাম ঘটনা হওয়ার পর থেকেই পাকিস্তানের সঙ্গে সমস্তরকম সম্পর্ক ছিন্ন করেছে বিসিসিআই (BCCI)। এমনকি ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে আর দ্বিপাক্ষিক সিরিজ না খেলার কথাও ঘোষণা হয়ে গিয়েছিল। এরপরই শোনা যাচ্ছিল যে বিসিসিআই(BCCI) নাকি এশিয়া কাপ (Asia Cup) থেকেও নাম তুলে নিতে পারে।

যদিও দুই দেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা ভেবে ইতিমধ্যেই এশিয়া কাপ হাইব্রিড মডেলে হওয়ার সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আবার ভারতকেও খেলতে হবে। পাকিস্তান এবং ভারত যদি ফাইনালে ওঠে, তবে নাকি তিনবার তাদের সাক্ষাত হবে এবারের এশিয়া কাপে। অবশেষে বোর্ডের এক কর্তাই জানিয়ে দিয়েছেন খেলার পিছনের আসল কারণ।

এক সর্বভারতীয় সংস্থাকে বোর্ডের সেই কর্তা জানিয়েছেন, “বিসিসিআই এই প্রতিযোগিতা থেকে নাম তুলতে পারবে না। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে সর্ব সম্মতিক্রমেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ খাতায় কলমে ভারত আয়োজক দেশ। এর ফলে এই অবস্থায় এসে কোনও কিছুই বদলে ফেলা সম্ভব নয়। কর্ম কর্তারা যা সিদ্ধান্ত নেওয়ার তা নিয়ে ফেলেছেন। সেই অনুযায়ীই সূচি তৈরি হয়েছে”।

বাংলাদেশের এসিসির বৈঠকের কথা শুনে বিসিসিআই সেখানে না থাকার কথা জানিয়ে দিয়েছিলেন। পরে অবশ্য সেই মনোভাব বদলে ভার্চুয়ালি বোর্ডের এক কর্তা যোগ দিয়েছিলেন সেই বৈঠকে। কয়েকদিন আগে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লেজেন্ডসদের প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু এশিয়া কাপে ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। এই নিয়েই এখন সরগরম ভারতীয় ক্রিকেট মহল।

Related articles

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...