Sunday, April 5, 2026

অস্ট্রেলিয়ায় আক্রান্ত ভারতীয় বংশোদ্ভূত, চাপাতির কোপে রক্তাক্ত যুবক!

Date:

Share post:

অস্ট্রেলিয়ার মাটিতে শারীরিক হেনস্থার শিকার ভারতীয় বংশোদ্ভূত ৩৩ বছরের সৌরভ আনন্দ।মেলবোর্নের আল্টোনা মিডোস এলাকার সেন্ট্রাল স্কয়্যার শপিং সেন্টারের বাইরে একদল নাবালক এই হামলা চালিয়েছে বলে অভিযোগ (Indian-Origin Man Brutally Attacked in Australia)। গত ১৯ জুলাই ফার্মেসি থেকে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ওষুধ কিনে ফোনে কারোর সঙ্গে কথা বলতে বলতে বেরোচ্ছিলেন আনন্দ। সেই সময়ে তাঁর উপর অতর্কিত আক্রমণ করা হয়। রাস্তার মাঝেই সৌরভকে ঘিরে ধরে পাঁচ জন। কিছু বুঝে ওঠার আগেই ভারতীয় বংশোদ্ভূতকে ঘুষি মারতে শুরু করেন অভিযুক্তরা। একজন তাঁর পকেটে হাত ঢুকিয়ে জিনিসপত্র বের করার চেষ্টা করে। আরেকজন তাঁর গলায় চাপাতি তাক করে। দুর্ভাগ্যবশত ব্লেডটি তাঁর কব্জি, হাত এবং হাড় ভেদ করে বেরিয়ে যায়। হামলার ধাক্কায় প্রায় কেটে গিয়েছিল তাঁর একটি হাত। পরে হাসপাতালে তাঁর সেই হাত জোড়া লাগানো সম্ভব হয়।

সৌরভ জানিয়েছেন যে সেই সময় হঠাৎ করে শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করেছিলেন। হাত নাড়াতে পারছিলেন না তিনি। চিকিৎসকেরা জানান আনন্দের কাঁধ ও পিঠে গভীর ক্ষত রয়েছে। তাঁর মেরুদণ্ড ভেঙে গিয়েছে। শুধু তাই নয়, হাতে একাধিক হাড় ভাঙা এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা আনন্দের চিৎকার শুনে জরুরি পরিষেবায় ফোন করে। এরপর তাঁকে উদ্ধার করে রয়্যাল মেলবোর্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে অঙ্গচ্ছেদের কথা ভাবলেও কয়েক ঘণ্টার অস্ত্রোপচারের পরে শেষ পর্যন্ত তাঁর বাঁহাতটি পুনরায় সংযুক্ত করা সম্ভব হয়েছে। তাঁর কব্জি এবং হাতে স্ক্রু ঢোকানো হয়েছে। কী কারণে হামলা তা স্পষ্ট নয়। তদন্তে নেমে অভিযুক্ত ৫ জনের মধ্যে থেকে ৪ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ। প্রত্যেকেই নাবালক, তাঁদের মধ্যে দুজন আবার জামিনে ছাড়াও পেয়ে গেছেন।

 

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...