Monday, April 6, 2026

মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, ২০টি গাড়িতে ধাক্কা মারল কন্টেনার!

Date:

Share post:

রায়গড় জেলার খোপাল এলাকায় মাল বোঝাই কনটেনারের ব্রেক ফেল করে বড় দুর্ঘটনা মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে (Mumbai- Pune Expressway)। পুলিশ সূত্রে জানা গেছে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে যাওয়ার ফলে বেসামাল হয়ে পড়ে। এর জেরে একের পর এক প্রায় ২০টি গাড়িতে ধাক্কা মারে! শনিবারের এই ঘটনায় কমপক্ষে ১৮ জন আহত এবং দুজনের মৃত্যুর খবর মিলেছে। সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশের তরফে জানানো হয়েছে কন্টেনার ট্রাকটি যে গাড়িগুলিকে ধাক্কা মেরেছে তার মধ্যে বিএমডবলু (BMW), মার্সিডিজ-সহ একাধিক নামিদামি চারচাকা রয়েছে। ইতিমধ্যেই ঘাতক ট্রাকের চালককে আটক করা হয়েছে। তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন কিনা তা জানতে তাঁর শারীরিক পরীক্ষা করা হবে। মুম্বইগামী লেনে ভয়াবহ পথ দুর্ঘটনার কারণে সাময়িক সমস্যা হলেও রবিবার সকাল থেকে এই রাস্তায় যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...