Monday, April 6, 2026

নন-বায়োলজিকাল সন নরেন্দ্র মোদিকে পুশ ব্যাক: বিজেপির চালে বিজেপিকেই মাত কল্যাণের

Date:

Share post:

ফের একবার নরেন্দ্র মোদীর সেই বিতর্কিত নন-বায়োলজিক্যাল সন (non-biological son) মনে করালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। বিজেপি শাসিত রাজ্যে পুলিশ প্রশাসন যৌথভাবে যেভাবে বাংলা ভাষায় কথা বলা মানুষের উপর অত্যাচার চালাচ্ছে তাতে কোনও ধরনের তিরস্কারই বিজেপির জন্য কম। সেই প্রসঙ্গে এবার মোদিকে (Narendra Modi) তাঁরই কথা ফিরিয়ে দিলেন তৃণমূল সাংসদ। তাঁর দাবি জন্মসূত্রেই মোদিকে পুশ ব্যাক (push back) করে দেব-দেবীদের কাছে পাঠিয়ে দেওয়া উচিত।

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই নিজেকে ঈশ্বরের অবতার বলে দাবি করেছিলেন। এখনও তাঁর অনুগামীরা তাঁকে ঈশ্বরের সঙ্গে তুলনা করেন। মোদির সেই বক্তব্যকে টেনে গোটা বিশ্বে কম বিতর্ক হয়নি। তা সত্ত্বেও জারি রয়েছে মোদিকে ঈশ্বররূপে বন্দনা। মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাজ পুরোহিত (Raj Purohit) যেমন দাবি করেছেন, তিনি নরেন্দ্র মোদির মধ্যে ভগবান বিষ্ণুকে (Lord Vishnu) দেখতে পান। মোদির কর্মপদ্ধতি ও কোটি কোটি করের টাকা ধ্বংস করে একের পর এক বিদেশ সফর দেখে বিজেপি প্রাক্তন বিধায়ক তাঁকে এই রূপেই দেখার দাবি জানান।

আরও পড়ুন: ‘মনের কথা’-এ মোদির ক্ষুদিরাম স্মরণ! চাপ খেয়ে কৌশল, কটাক্ষ তৃণমূলের

বিজেপির এই অন্তঃসারশূন্য দাবিকেই এবার হাতিয়ার করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নরেন্দ্র মোদি নিজেকে বলেছিলেন নরেন্দ্র মোদি বায়োলজিকাল সন (non-biological son) নয়। স্পিরিচুয়াল সন। মোদির বায়োলজিকালি জন্ম হয়নি। মাকালীর বায়োলজিকালি জন্ম হয়নি। কালী কী ভারতীয় নাগরিক? না শিব ভারতের নাগরিক? আজ যদি মোদির বায়োলজিকালি (biological) জন্ম না হয় তাহলে মোদিও তো ভারতের নাগরিক (Indian citizen) নয়। কী করে ভোটার তালিকায় নাম হবে। তাহলে তো পুশ ব্যাক করে দেবদেবীদের ওখানে পাঠিয়ে দেওয়া উচিত।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...