Sunday, March 15, 2026

ভয় পাই না! অসম গেটে ধিক্কারসভায় উত্তম-নিশিকান্ত

Date:

Share post:

অসম সরকারের নোটিশে ভয় পাই না। পাশে আছেন মুখ্যমন্ত্রী। ভাষাসন্ত্রাসের বিরুদ্ধে নেত্রীর ডাকা প্রতিবাদে শামিল হয়ে জবাব দেব বিজেপিকে। এনআরসি নোটিশ পেয়ে জোর গলায় এমনটাই বলেছিলেন দিনহাটার উত্তম ব্রজবাসী, মাথাভাঙার নিশিকান্ত দাস, ফালাকাটার অঞ্জলি শীলেরা। রবিবার অসম-বাংলা সীমানার জোড়াই মোড়ে অবস্থান মঞ্চে প্রতিবাদের ঝড় তুললেন উত্তমকুমার ব্রজবাসী, নিশিকান্ত দাস।

কোচবিহারের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক (বলেন, বিজেপির পায়ের তলার মাটি নেই সেটা তারা বুঝে গেছে। তাই এনআরসির নোটিশ দিয়ে অসমের বিজেপি সরকার এ-রাজ্যের বাসিন্দাদের ভয় দেখাতে চাইছে। কিন্তু সকলের মাথার ওপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে৷ অসম সরকারকে জবাব দিতে এদিন বাংলা থেকে অসমে ঢোকার মুখে অবস্থান বিক্ষোভ করা হয়েছে৷ দলীয় সূত্রে জানা গেছে যেখানে মঞ্চ বেঁধে তৃণমূল প্রতিবাদ সভা করেছে তার ঢিল-ছোঁড়া দূরত্বে ছিল অসম সীমানার স্বাগত গেট৷ এদিনের সভায় উপস্থিত হয়ে অসম সরকারের এনআরসি নিয়ে উত্তমকুমার ব্রজবাসী ও নিশিকান্ত দাস বলেন, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে ভরসা আছে৷ তাই আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভায় এসেছি। অসম সরকারের এই হয়রানির তীব্র প্রতিবাদ জানিয়েছি আমরা৷ এদিনের অবস্থান-বিক্ষোভে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া, রবীন্দ্রনাথ ঘোষ, পার্থপ্রতিম রায়, পরেশচন্দ্র অধিকারী, বিনয়কৃষ্ণ বর্মন-সহ, জেলাপরিষদের সভাধিপতি সুমিতা বর্মন-সহ দলের সকলে।

আরও পড়ুন – ঋণের দায়ে আত্মঘাতী একই পরিবারের ৪জন, মধ্যপ্রদেশে প্রকাশ্যে কৃষক-দুর্দশা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

রাজ্য প্রশাসনে বড় রদবদল: ৭ আইএএস অফিসারের বদলির নির্দেশ নবান্নের

রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরে ফের এক দফা রদবদল করল নবান্ন। শনিবার রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের তরফে...

বিশ্বকাপ বয়কট বিতর্কে বিসিবি-পিসিবিকে কড়া বার্তা জয় শাহ-র !

কোনও বোর্ড বা দেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার চেয়ে বড় হতে পারে না, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই বাংলাদেশ...

বড় কাছারিতে ভক্তিভরে পুজো, ৬০ ব্যবসায়ীর হাতে স্টলের চাবি তুলে দিলেন অভিষেক

২ বছরের মধ্যে প্রতিশ্রুতি রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিষ্ণুপুরের বড় কাছারি মন্দির সংলগ্ন দোকানপাট নতুনভাবে গড়ে দিলেন...

তামিলনাড়ুর লড়াই দ্বিমুখী! ভোট ঘোষণার দিন বিজয়কে CBI তলব, চাপের কৌশল বিজেপির

ডিএমকে জোটকে তামিলনাড়ুর ক্ষমতা থেকে যে কোনও মূল্যে সরানোর কৌশল জারি বিজেপির। একদিকে এসআইআর করে রাজ্যের মানুষের ভোটাধিকার...