Sunday, April 5, 2026

কয়েকদিনের মধ্যেই প্রস্তুতি শুরু বিষ্ণুর, দ্বিতীয় ম্যাচে খেলতে পারেন সৌভিক

Date:

Share post:

কয়েকদিনের মধ্যেই প্রস্তুতিতে যোগ দেবেন পিভি বিষ্ণু (PV Bishnu)। এই মুহূর্তে চোটের কারণে রিহ্যাব সারলেও, দ্বিতীয় ম্যাচে বিষ্ণুকে রেখেই নীল নক্সা তৈরি করছেন কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)। ডুরান্ড কাপের প্রথম ম্যাচেই চোট পেয়েছিলেন পিভি বিষ্ণু (PV Bishnu)। সেই চোট পাওয়ার পর আর খেলতে পারেননি ইস্টবেঙ্গলের এই তারকা ফুটবলার। এরপর থেকেই শুরু হয়েছিল জল্পনা।

গত শনিবার থেকেই রিহ্যাব শুরু করেছেন ইস্টবেঙ্গলের (Eastbengal) এই তারকা ফুটবলার। রবিবারও মাঠের সাইড লাইনেই রিহ্যাব সেরেছেন তিনি। তবে বিষ্ণুর (PV Bishnu) চোট সেরকম গুরুতর কিছু নয় বলেই জানা যাচ্ছে। কয়েকদিনের মধ্যেই তিনি প্রস্তুতিতে যোগ দেবেন বলে আশাবাদী ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে দ্বিতীয় ম্যাচের আগে আরও একটা ভালো খবর ইস্টবেঙ্গল শিবিরে। চোটমুক্ত সৌভিক চক্রবর্তী। সবকিছু ঠিকঠাক চললে দ্বিতীয় ম্যাচ থেকেই লাল-হলুদ জার্সিতে ফিরতে চলেছেন এই তারকা ফুটবলার। তিনি দলে ফিরলে যে ইস্টবেঙ্গলের মাঝমাঠ আরও শক্তিশালী হয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না।

অন্যদিকে রবিবারই শহরে পৌছোচ্ছেন হামিদ আহদাদ। সোমবার থেকেই ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দেবেন এই মরোক্কাল ফুটবলার। তাঁকে পেলে যে ইস্টবেঙ্গলের আক্রমণ আরও শক্তিশালী হবে তা বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয় ম্যাচ থেকে তাঁকেও খেলার পরিকল্পনা রয়েছে অস্কার ব্রুজোঁর।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...