Sunday, April 5, 2026

আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং বিমানে আগুন, আতঙ্কে উড়ান থেকে লাফ যাত্রীদের

Date:

Share post:

১৭৩ জন যাত্রী নিয়ে মায়ামির উদ্দেশ্যে যাত্রা শুরু করার প্রস্তুতি নিচ্ছিল আমেরিকান এয়ারলাইন্সের ৩০২৩ বিমান। বোয়িং রানওয়ে ছাড়ার কয়েক মুহূর্তের মধ্যে ধোয়ায় (Airlines Flight Catches Fire) ঢেকে গেল চারপাশ। আগুন আতঙ্ক ছড়িয়ে পড়তেই পড়িমরি করে লাফ আমেরিকার উড়ানের যাত্রীদের। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে আমেরিকার ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে (Denver International Airport)। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বিমানের সব যাত্রীসহ ছ’জন ক্রু মেম্বার!

আমেরিকান এয়ারলাইন্সের তরফে জানা গেছে শনিবার স্থানীয় সময় দুপুর পৌনে তিনটে নাগাদ উড়ানের ঠিক আগের মুহূর্তে বিমানের ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়। ওই সমস্যা কাটিয়ে ওড়ার চেষ্টার করতেই আগুন ধরে যায়। কন্ট্রোলার ককপিটে সতর্কবার্তা পাঠান। আগুনের শিখা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। যাত্রীরা আতঙ্কে এমারজেন্সি দরজা দিয়ে লাফিয়ে নেমে পড়েন। সমাজমাধ্যমে এই ঘটনার কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। ডেনভারের দমকল বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে দেখা যায় তখনও বিমানের বাঁ দিকের পিছনের অংশ দিয়ে গল গল করে কালো ধোঁয়া বেরোচ্ছে। বিমানের চাকায় কী ভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছেন যাত্রীরা সকলেই নিরাপদে রয়েছেন। ৬ জন অল্প জখম হওয়ায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করেছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (Federal Aviation Administration)।

 

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...