Tuesday, April 7, 2026

বীরভূমের তৃণমূল কোর কমিটির আহ্বায়ক অনুব্রত: বৈঠকে ঘোষণা দলনেত্রীর

Date:

Share post:

অনুব্রত মণ্ডলকে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সন্ধ্যায় কমিটির সকলকে নিয়ে বৈঠক করেন নেত্রী। সেখানেই তিনি বিষয়টি জানিয়ে দেন। সেইসঙ্গে ৯ সদস্যের কোর কমিটিতে অনুব্রত ঘনিষ্ঠ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবি মুর্মুকে যুক্ত করে দশ সদস্য করা হল। নেত্রীর নির্দেশ, কোর কমিটির বৈঠক হলে প্রয়োজনে রাজ্যসভার সাংসদ তথা বীরভূমের ভূমিপুত্র সামিরুল ইসলামকে মাঝে মধ্যে ডেকে নিতে হবে।

নেত্রীর হস্তক্ষেপে ফের স্বমহিমায় অনুব্রত ফিরতেই জেলা জুড়ে খুশির হাওয়া কেষ্ট অনুগামীদের মধ্যে। অনুব্রত মণ্ডল বলেন, দিদির কাছে কৃতজ্ঞ, আমাকে ফের জেলার সকলকে নিয়ে কাজ করার সুযোগ দিয়েছেন। আজ থেকে আগামী বিধানসভা ভোটে আমার একটাই টার্গেট ১৪-০ ফল দিদিকে তুলে দেওয়া। জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির সঙ্গে সোমবার বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সোমবার সন্ধ্যায় কোর কমিটির বৈঠক শুরু হওয়ার আগে জেলার তিন সাংসদ শতাব্দী রায়, অসিত মাল, সামিরুল ইসলাম, আশিস বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিনহা ও কাজল শেখের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে কাজল শেখ, অনুব্রত মণ্ডল-সহ কোর কমিটির সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন। বৈঠকে মন্ত্রী ফিরহাদ হাকিম ও মলয় ঘটকও ছিলেন।

আরও পড়ুন- দিল্লিতে বাংলাদেশি সন্দেহে আটক গৃহবধূ! থানায় দ্বারস্থ শাশুড়ি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...