Tuesday, March 17, 2026

শিক্ষা নেয়নি বিজেপি: ফের মন্দিরে পদপিষ্টের ঘটনা, মৃত ২

Date:

Share post:

হরিদ্বারে মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের মন্দিরে পদপিষ্টের ঘটনা। এবার যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttarpradesh)। পদপিষ্ট (stampede) হয়ে এখনও পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩০ জনের বেশি। উত্তরাখণ্ডের ঘটনা থেকে যে শিক্ষা নেয়নি যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) প্রশাসন, তা ফের একবার প্রমাণিত সোমবারের ঘটনায়।

শ্রাবণ মাসে বিশেষত মহাদেব মন্দিরগুলিতে ভিড় হওয়ায় প্রস্তুত থাকে সব প্রশাসন। সোমবার ভক্তদের ভিড় অন্যান্য দিনের থেকে বেশিই থাকে। উত্তরপ্রদেশের বারাবাঁকি অবশানেশ্বর মন্দিরেও তাই সোমবার ভোর থেকে প্রবল ভিড় ছিল। আচমকাই বিদ্যুতের তার ছিঁড়ে টিনের চালের উপর পড়লে আতঙ্ক ছড়ায় ভক্তদের মধ্যে। হুড়োহুড়ি করে পালাতে গেলে পরিস্থিতি পদপিষ্টের (stampede) পরিস্থিতি তৈরি হয়।

প্রশাসনের দাবি, বাঁদর বিদ্যুতের তার ছিঁড়ে দেওয়ায় বিপত্তি হয়। অন্তত ১৯ জন তড়িদাহত (electric shock) হয়েছেন বলে জানানো হয়। জলাভিষেকের জন্য অপেক্ষারত ভক্তরা পালানোর চেষ্টা করলে পদপিষ্ট (stampede) হন অন্তত ৩৫ জন। তার মধ্যে দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁদের মৃত্যু হয়। দুজনের বয়সই ৩০-এর মধ্যে। বাকি অন্তত ২৬ জন হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন: পুজো দিতে গিয়ে হুড়োহুড়ি, হরিদ্বারের মনসাদেবী মন্দিরে পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু!

যেভাবে মন্দিরে ভিড় নিয়ন্ত্রণে অসমর্থ হয়েছে যোগী প্রশাসন, তাতে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছে ভক্তরা। ঘটনাস্থল থেকে ৩২ জনকে উদ্ধার করে হায়দারগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অন্যত্র পাঠানো হয়।

spot_img

Related articles

ট্রান্সজেন্ডার সংশোধনী বিল নিয়ে উদ্বেগ, NALSA রায়ের পক্ষে সরব যুব সমাজ

ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের (Transgender Rights) সদস্য ও বিভিন্ন নাগরিক সমাজ সংগঠন ট্রান্সজেন্ডার পার্সনস (প্রোটেকশন অফ রাইটস) অ্যাক্ট, ২০১৯–এর প্রস্তাবিত...

পিছিয়ে গেল মিনি ডার্বি, মোহনবাগানে ফের চোটের উদ্বেগ

ঈদের কারণে পিছিয়ে দেওয়া হল আইএসএলের(ISL) মিনি ডার্বি। ইস্টবেঙ্গল(East Bengal )বনাম মহামেডান(Mohamedan ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ।...

তৃণমূলের তালিকায় সাংবাদিকতা জগতের ২ প্রার্থী কুণাল ও দেবদীপ

অনেক কঠিন সময়ে ক্ষুরধার যুক্তি দিয়ে দলের হয়ে লড়েন। নানা ঘাত-প্রতিঘাত সত্ত্বেও ছাড়েননি মমতা-অভিষেকের হাত। রাজ্যসভার সাংসদের পর...

গ্রেফতার করেও কেন্দ্রের সরকারের স্বৈরাচারী বাধা! জেলের কাহিনী শোনালেন সোনম

দেশের শান্তি নষ্ট করার চেষ্টা। বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগ। লাদাখকে অশান্ত করার চেষ্টা। এরকম হাজারো মামলা তাঁর বিরুদ্ধে...