Monday, April 6, 2026

বীরভূমে স্বনির্ভর গোষ্ঠীর দোকানে ক্রেতা মুখ্যমন্ত্রী, আপ্লুত বিক্রেতারা

Date:

Share post:

স্বনির্ভর গোষ্ঠীর দোকান থেকে বেশ কিছু পোশাক কিনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার ইলামবাজার প্রশাসনিক সভায় প্রথমেই তিনি এই স্বনির্ভর গোষ্ঠীর (self-help group) দেওয়া দোকানে গিয়ে মহিলাদের কাছে জানতে চান নতুন কী এসেছে। বেশ খানিকক্ষণ শাড়ি এবং পোশাক দেখার পরে মুখ্যমন্ত্রী জানান, তিনি একটি শাড়ি পছন্দ করেছেন এবং সেটাই নেবেন।

এদিন মুখ্যমন্ত্রী একটি বালুচরি শাড়ি, তসরের দুটো স্টোল, দুটো পাঞ্জাবি এবং বেশ কিছু উত্তরীয় ও একটি কুর্তি কেনেন। উনি মহিলাদের স্বনির্ভর করে তুলতে বিভিন্ন রকমের প্রকল্পের সূচনা করেছেন। তাঁদের আর্থিক সাহায্যও করেন প্রশাসনিক সভার মঞ্চ থেকে। মুখ্যমন্ত্রী বলেন, মহিলারাই তাঁর শক্তি। আর্থিকভাবে মহিলারা যত স্বাবলম্বী হবে, তত সমাজ সংগঠিত হবে। সুস্থ সমাজ গড়ে তুলতে মহিলাদের আর্থিক স্বাবলম্বী হওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়।

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বীরভূমের ৬৭ হাজারের ওপরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা আজ স্বাবলম্বী হয়েছে। বীরভূম জেলা প্রকল্প অধিকর্তা আজমল হোসেন জানিয়েছেন, বীরভূম জেলায় তিনটে সৃষ্টিশ্রী আউটলেট রয়েছে। স্বনির্ভর দলের মহিলারা এগুলি পরিচালনা করেন। তাঁদের হাতে তৈরি জিনিস এখানে বিক্রি হয়। মুখ্যমন্ত্রী নিজে মঞ্চের পাশের আউটলেটে গিয়ে গ্রামীণ মহিলাদের হাতে তৈরি পোশাক কেনায় মহিলারা খুব খুশি। মুখ্যমন্ত্রীর কথা শুনে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা কুশমা পাল বলেন, আমরা খুব খুশি স্বয়ং মুখ্যমন্ত্রী আমাদের কাছ থেকে জিনিস কিনছেন। তিনি গ্রামবাংলার মহিলাদের হাতের তৈরি জিনিস এত পছন্দ করেন তা আগে জানতাম না। আরও পড়ুন : মুম্বইয়ের আশ্রমে রহস্যমৃত্যু হুগলির যুবতীর, শোকস্তব্ধ পরিবার

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...