Wednesday, June 24, 2026

পাঁশকুড়ায় স্কুলের হস্টেলে আদিবাসী ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, র‍্যাগিংয়ের অভিযোগ পরিবারের

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় আবাসিক বিদ্যালয়ের হস্টেলে আদিবাসী ছাত্রীর রহস্যমৃত্যু। শৌচালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ র‍্যাগিংয়ের। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পাঁশকুড়া থানার পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। পরিবারের অভিযোগ, হস্টেলের সিনিয়র ও সহপাঠীরা তাঁকে নিগ্রহ করত। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে নেমেছে পাঁশকুড়া থানার পুলিশ। আদিবাসী ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় সঠিক তদন্তের দাবিতে হস্টেলের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

পাঁশকুড়ার মেচগ্রামের বীণাপানি গুরুকুল হস্টেল ও ট্রাস্টের একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে পড়ত কুনামি টুলু নামে ওই ছাত্রী। সূত্রের খবর, নবম শ্রেণি থেকে পাঁশকুড়ার ওই স্কুলে পড়ত কুনামি। চলতি বছরে মাধ্যমিক পাশ করে ওই স্কুলেই একাদশ শ্রেণিতে ভর্তি হয় ওই আবাসিক ছাত্রী। লেখাপড়ার পাশাপাশি নাচ, গান-সহ বিভিন্ন বিষয়ে পারদর্শী ছিল সে। শিক্ষক-শিক্ষিকাদের পছন্দ ছিল সে।

তবে, ছাত্রীর পরিবারের অভিযোগ, স্কুলের কোনও এক সহপাঠীর সঙ্গে ঝামেলা হয়েছিল কুনামির। তার জেরেই আত্মহত্যা করেছে বলে অভিযোগ পরিবারের। উঠে আসছে র‍্যাগিংয়ের তত্ত্বও। যদিও এ বিষয়ে পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

আরও পড়ুন – আবেগতাড়িত সৃঞ্জয় থেকে দেবাশিস, মোহনবাগান দিবসে চাঁদের হাট 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...