Friday, June 19, 2026

রানি রাসমণি রোডে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল জরাজীর্ণ বাড়ি

Date:

Share post:

মঙ্গলের সকালের শহর কলকাতায় বুকে ভেঙে পড়ল জরাজীর্ণ বাড়ি। ২৪ এ রানি রাসমণি রোডের দুর্ঘটনাগ্রস্থ বাড়িকে আগেই কলকাতা পুরসভা (KMC ) ‘বিপজ্জনক’ ঘোষণা করেছিল। কিন্তু শরিকি বিবাদের জেরে কাজ আটকে রয়েছে বলে জানিয়েছেন তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। হতাহতের কোনও খবর নেই।

স্থানীয় সূত্রে জানা গেছে, জানবাজার এলাকায় অবস্থিত এই বাড়িটি কোনভাবেই বসবাসযোগ্য ছিল না। তাই যখন সেটির একাংশ ধসে পড়ে তখন ভেতরে কেউ ছিলেন না। কিন্তু এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। সম্ভবত রাত থেকে প্রবল বৃষ্টির কারণেই বাড়ি ভেঙে পড়ে বলে প্রাথমিক অনুমান। খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ (KP) ও KMC কর্মীরা। বাড়ির মালিকপক্ষের সঙ্গে কথা বলেছেন কাউন্সিলর ও প্রশাসনের কর্মীরা।

 

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...