Saturday, April 4, 2026

ওবিসি জটে জয়েন্ট এন্ট্রান্স: সরকার ও বোর্ডের কাছে রিপোর্ট তলব হাই কোর্টের

Date:

Share post:

একের পর এক পদক্ষেপে বাধা হয়ে দাঁড়িয়েছে ওবিসি সংরক্ষণ ইস্যু। বিরোধীদের একের পর এক মামলায় একদিকে যেমন স্থগিত হয়ে রয়েছে নিয়োগ প্রক্রিয়া। অন্যদিকে কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি, ফল প্রকাশের মতো শিক্ষার ধাপগুলিতেও বাধা ওবিসি (OBC reservation) জট। একইভাবে আটকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশ। ফলে রাজ্যের একটি বড় অংশের পড়ুয়ারা চূড়ান্ত আশঙ্কার মধ্যে। সেই আশঙ্কা থেকে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন এক অভিভাবক। সেই মামলায় রাজ্য ও জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের (West Bengal Joint Entrance Board) রিপোর্ট তলব করল আদালত।

আরও পড়ুন: অপেক্ষা কমিশনের ভোটার তালিকার: বিপুল নাম বাদ গেলেই হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের

এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ হয়নি। ফলে আদৌ সেই ফল প্রকাশ সম্ভব কিনা, বা তা কতদিনে প্রকাশ সম্ভব, তা নিয়ে দায়ের হয় মামলা। কলকাতা হাই কোর্টের বিচারপতি সুজয় পালের বেঞ্চে এই মামলায় বোর্ডের (WBJEB) তরফ থেকে জানানো হয়, ওবিসি সংরক্ষণ (OBC reservation) তালিকা নিয়ে মামলা চলায় ফলাফল আটকে রয়েছে। এই মামলায় মঙ্গলবার আদালত রাজ্য ও বোর্ড উভয়ের রিপোর্ট বৃহস্পতিবার তলব করেছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...