Tuesday, June 16, 2026

পাক হামলা নিন্দায় চুপ বিশ্ব, প্রশ্ন তুলেছিলেন অভিষেক, সুর মিলিয়ে মোদিকে বিঁধলেন রাহুল 

Date:

Share post:

পহেলগামের সাম্প্রতিক জঙ্গি হানার পর সন্ত্রাসবাদ বিরোধী বার্তা দিয়ে সরব হয়েছে গোটা দেশ। কিন্তু আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে নিয়ে নীরবতা নিয়েই এবার বড় প্রশ্ন তুলে দিলেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর কটাক্ষ, একটিও দেশ পাকিস্তানের নাম করে এই হামলার নিন্দা করেনি।

এই বক্তব্যে সরাসরি প্রতিধ্বনি শোনা গেল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগেই তোলা প্রশ্নের। অভিষেক সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে সরব হয়ে বলেছিলেন, “৩৬২ কোটি টাকা খরচ করে প্রধানমন্ত্রী বিশ্বভ্রমণে গেলেন, কিন্তু এই জনসংযোগের ফল কী হল? একটি দেশও তো পাকিস্তানের বিরুদ্ধে মুখ খুলল না!” এই কথাই কার্যত নতুন করে তুলে ধরলেন রাহুল, যা মোদি সরকারের কূটনৈতিক ব্যর্থতার দিকেই ইঙ্গিত করছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

রাহুল গান্ধী বলেন, “সন্ত্রাসের বিরুদ্ধে দেশগুলো মুখ খুলেছে ঠিকই, কিন্তু পাকিস্তানকে কেউ দায়ী করেনি। কেন এই নীরবতা?” প্রশ্ন তুলেছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ইস্যুতে দেশের প্রধান দুই বিরোধী দল এক সুরে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানানোয় চাপ বেড়েছে বিজেপি নেতৃত্বের উপর। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে আরও বলেছেন, “প্রধানমন্ত্রী শুধু নিজের ছবি তোলাতে ব্যস্ত। কূটনৈতিক স্তরে ভারতের অবস্থান যে কতটা দুর্বল হয়ে পড়েছে, সেটাই আজ স্পষ্ট হয়ে গেল।” আসন্ন লোকসভা ভোটের আগে এই জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক ঘিরে উঠতে থাকা প্রশ্ন যে বিজেপির প্রচারে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে, তা স্পষ্ট করে দিচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আরও পড়ুন – বাংলা বললেই বাংলাদেশি? বাংলাভাষী মানুষদের উপর অত্যাচারের বিরুদ্ধে সরব সংবিধান বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মাটি চুরির অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR

'মাটি চুরি'র অভিযোগ! এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR দায়ের...

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের কাছে লিপস অ্যান্ড বাউন্ডসের তথ্য তলব ইডির 

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার প্রায় সাড়ে ১১ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদের পর এবার লিপস...

নেইমারকে নিয়ে বাড়ছে আশঙ্কা, চোটের উদ্বেগের মধ্যেই দিলেন সুখবর

মরক্কোর বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপের(World Cup) শুরুটা ভালো হয়নি ব্রাজিলের(Brazil) । গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামার আগে ধাক্কা...

জেনে নিন মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ আপনি যদি সোনা বা রুপো...