Sunday, April 5, 2026

বিজেপির মধ্যপ্রদেশে প্রতিদিন ৭ তফশিলি মহিলা ধর্ষণের শিকার: বলছে সরকারি রিপোর্টই

Date:

Share post:

BJP রাজ্যের অবস্থা দেখুন। মুখে নারী নিরাপত্তার বুলি আওড়ায়, বলে বেটি বাঁচাও বেটি পড়াও-এর কথা। আর ডবল ইঞ্জিন সরকারের রিপোর্টই বলছে, বিজেপির রাজ্যে নারী নিরাপত্তার লেশমাত্র নেই। বিজেপির মধ্যপ্রদেশে (Madhya Pradesh) প্রতিদিন গড়ে সাতজন তপশিলি জাতি ও উপজাতি মহিলা ধর্ষণের শিকার হচ্ছেন। বিরোধী দলের বিধায়ক আরিফ মাসুদের তোলা এক প্রশ্নের জবাবে খোদ বিজেপি সরকার প্রকাশ করেছে এই চাঞ্চল্যকর রিপোর্ট।

পরিসংখ্যান বলছে, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে, এসসি-এসটি সম্প্রদায়ের মহিলারা মোট ৭,৪১৮টি ধর্ষণের মামলা নথিভুক্ত করেছেন। মধ্যপ্রদেশ সরকার মঙ্গলবার রাজ্য বিধানসভায় এই তথ্য-পরিসংখ্যান উপস্থাপন করেছে। নিজেদের প্রকাশ করা নথিই বলছে, তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলাদের উপর শারীরিক ও যৌন নিগ্রহের কী হারে ঘটেছে বিজেপি রাজ্যে! গত তিন বছরে রাজ্যে প্রতিদিন গড়ে সাতজন দলিত বা আদিবাসী মহিলা ধর্ষিতা হয়েছেন। শুধু ধর্ষণেই শেষ নয় এই নারী নির্যাতনের চিত্র। দলিত ও আদিবাসী সম্প্রদায়ের ৫৫৮ জন মহিলাকে হত্যা করা হয়েছে‌। ৩৩৮ জন গণধর্ষণের শিকার হয়েছেন। পারিবারিক হিংসা এবং যৌন হয়রানির ভয়াবহতা প্রকাশ করে বিজেপির (BJP) রাজ্যে মহিলাদের কোনও নিরাপত্তা নেই। ১,৯০৬ জন এসসি-এসটি মহিলা পারিবারিক নির্যাতনের শিকার হয়েছেন। অর্থাৎ এই সম্প্রদায়ের প্রায় দুজন মহিলা প্রতিদিন তাদের নিজের বাড়িতেই নিগৃহীতা হয়েছেন। এছাড়াও ৫,৯৮৩টি যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। হিসাব অনুযায়ী, প্রতিদিন প্রায় পাঁচজন এসসি-এসটি মহিলা যৌন হয়রানির শিকার।

গত তিন বছরে তপশিলি মহিলাদের সঙ্গে ঘটা মোট ৪৪,৯৭৮টি অপরাধ রেকর্ড করা হয়েছে। মধ্যপ্রদেশে প্রান্তিক সম্প্রদায়ের মহিলাদের সঙ্গে প্রতিদিন গড়ে ৪১টি অপরাধ সংঘটিত হয়েছে। এই পরিসংখ্যান প্রকাশ হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিশ্চয়ই আর ফাঁপা বুলি আওড়াবেন না। নারী নিরাপত্তার বড় বড় কথা মুখে আনবেন না।
আরও খবরবিজেপির বাংলা বিদ্বেষ, রেহাই নেই কার্গিল-সেনা পরিবারেরও

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...