Tuesday, March 17, 2026

বর্ধমান সংশোধনাগারে বিচারাধীন যুবকের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

Date:

Share post:

বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে পকসো (POCSO) মামলায় বিচারাধীন এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে সংশোধনাগারের শৌচালয়ের জানলার রড থেকে দেহ ঝুলতে দেখা যায় তাঁকে। মৃতের পরিবার এই মৃত্যুকে ‘পরিকল্পিত খুন’ বলে অভিযোগ তুলেছে।
মৃত যুবকের নাম শুভব্রত দত্ত (৩২)। বাড়ি বীরভূম জেলার সাঁইথিয়ায় হলেও তিনি দীর্ঘদিন ধরেই বর্ধমান শহরের পাড়াপুকুর এলাকায় থাকতেন। স্থানীয় একটি কোচিং সেন্টারে অঙ্কের শিক্ষক ছিলেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছরের অক্টোবর মাসে শুভব্রতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন তাঁরই এক প্রাক্তন নাবালিকা ছাত্রী। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেফতার করে। পকসো আইনে মামলা চলছিল এবং সাক্ষ্য গ্রহণ পর্যায়ে পৌঁছেছিল বিচার। আগামী ৬ ও ৭ আগস্ট শুনানির দিন ধার্য ছিল।

বুধবার সকালেই সংশোধনাগারের শৌচালয়ে তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান কারারক্ষীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় সংশ্লিষ্ট থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সম্পন্ন হয় সুরতহাল।

তবে মৃতের মামা সরাসরি খুনের অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, “ভাগ্নের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা। আদালতে নির্দোষ প্রমাণ হতো, তাই ওকে খুন করা হয়েছে। যে ব্যক্তি আত্মহত্যা করবে, সে মুখে কালো কাপড় ঢোকাবে কেন? এটা স্পষ্টতই পরিকল্পিত হত্যা।” তিনি আরও বলেন, “পা মাটি ছুঁয়েছিল। গলায় আঘাতের দাগ রয়েছে, কিন্তু জিভ বেরিয়ে যাওয়া বা চোখ বড়ো হওয়ার মতো কোনও লক্ষণ নেই, যা সাধারণত আত্মহত্যায় দেখা যায়।” শুভব্রতের মৃত্যুতে তাঁর ছাত্রছাত্রী ও সহকর্মীরাও বিস্মিত ও মর্মাহত। অনেকেই তাঁকে নির্দোষ বলে দাবি করেছ। ঘটনার তদন্ত করছে পুলিশ।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...