Monday, April 6, 2026

বগটুই-কাণ্ডে তদন্ত-মামলা স্থানান্তরের আবেদন CBI-এর

Date:

Share post:

বগটুই গণহত্যা মামলায় ফের নতুন মোড়। এবার বীরভূম থেকে মামলা সরানোর আবেদন জানাল সিবিআই। অভিযোগ, স্থানীয় সাক্ষীরা ভয় পাচ্ছেন, খোলাখুলি কথা বলতে পারছেন না।

বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলার আবেদনপত্র জমা দিয়েছে সিবিআই। সেখানে তারা স্পষ্ট জানিয়েছে, মামলাটি যেন অন্য কোনও জেলার আদালতে স্থানান্তর করা হয়। আদালত সূত্রে খবর, আগামী ৪ অগস্ট সোমবার এই আবেদনের শুনানি হতে পারে।

২০২২ সালের ২১ মার্চ রাত। রামপুরহাট থানার অন্তর্গত বগটুই মোড়ে বোমা হামলায় খুন হন বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূল নেতা ভাদু শেখ। সেই ঘটনার প্রতিশোধেই, অভিযোগ, তাঁর অনুগামীরা বগটুই গ্রামে একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেয়। পুড়ে মৃত্যু হয় দশজনের, যাঁদের অধিকাংশই মহিলা ও শিশু। তদন্তভার নেয় সিবিআই। একাধিকবার গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের পর সিবিআই প্রথম দফায় ২৩ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়।

কিন্তু মামলা চলাকালীনই সামনে আসে আরও জটিলতা। একাধিক সাক্ষী জানিয়েছেন, তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই পরিস্থিতিতে তাঁদের থেকে সঠিক তথ্য উঠে আসছে না বলে মনে করছে তদন্তকারী সংস্থা। আর সেই কারণেই বীরভূমের বাইরে মামলাটি সরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন – অভিনব উদ্যোগ! রাখিবন্ধন উৎসবে সাড়ে ৬ লক্ষ পরিবেশবান্ধব রাখি বিলি করবে রাজ্য

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...