Saturday, June 20, 2026

দক্ষিণবঙ্গে ডেঙ্গি সংক্রমণে ঊর্ধ্বগতি, শীর্ষে মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনা

Date:

Share post:

টানা বৃষ্টি ও জল জমে থাকার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ডেঙ্গি সংক্রমণ উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র গত দু’মাসেই দক্ষিণবঙ্গে আড়াই হাজারের বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের তালিকায় উঠে এসেছে উত্তরবঙ্গের মালদহ জেলার নামও। তবে সর্বাধিক সংক্রমণ ধরা পড়েছে দক্ষিণবঙ্গের ছ’টি জেলায়।

এই মুহূর্তে ডেঙ্গি আক্রান্তের শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ জেলা। গত দু’মাসে সেখানে ৪৬৯ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা, যেখানে আক্রান্তের সংখ্যা ৪৩৭। পাশাপাশি, উত্তরবঙ্গের মালদহেও সংক্রমণের মাত্রা ঊর্ধ্বমুখী—সেখানে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ২৫০ ছাড়িয়েছে।

পশ্চিম মেদিনীপুরে ৬২ জন, পূর্ব মেদিনীপুরে ৫১ জন, ঝাড়গ্রামে ৪২ জন এবং ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলায় ৫১ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানান, বছরের শুরুতে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও টানা বর্ষণে পরিস্থিতির অবনতি হয়েছে। জমে থাকা জল মশার বংশবিস্তার ঘটিয়েছে। শহরাঞ্চলের পরিত্যক্ত বাড়ি, নর্দমা ও আবর্জনার স্তূপে মিলছে বিপুল পরিমাণ মশার লার্ভা।

স্বাস্থ্য দফতর এবং স্থানীয় পুরসভাগুলির উদ্যোগে ইতিমধ্যেই সচেতনতামূলক প্রচার, জমা জল অপসারণ ও নজরদারি অভিযান শুরু হয়েছে। তবে সংক্রমণের ঊর্ধ্বগতি রুখতে নাগরিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। স্বাস্থ্য কর্তৃপক্ষের আশঙ্কা, বর্ষা শেষের দিকেই ডেঙ্গি সংক্রমণ সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়। সেই পরিস্থিতি এ বছরও ব্যতিক্রম নয় বলেই সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন – বেঙ্গালুরুতে আল কায়দার জঙ্গি সন্দেহে ধৃত মহিলা, গুজরাট ATS-এর জালে অভিযুক্ত

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...