Wednesday, June 24, 2026

ই এম বাইপাসের ধারে প্লাস্টিকের গুদামে বিধ্বংসী আগুন

Date:

Share post:

কলকাতার ধাপা ডকপাউন্ড-এ প্লাস্টিকের (Plastic) গোডাউনে বিধ্বংসী আগুন (Fire)। বুধবার, দুপুর তিনটে নাগাদ ই এম বাইপাসের ধারে সায়েন্স সিটির কাছে প্রায় ২ হাজার স্কোয়ার ফুট এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। পরে দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ভিতরে কেউ আটকে আছেন কি না- তা এখনও স্পষ্ট নয়। প্রচুর প্লাস্টিক (Plastic) মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই দমকলবাহিনী ও প্রগতি ময়দান থানার পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। প্লাস্টিকের গুদামে দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন আরও দ্রুত বেগে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা এবং কালো ধোঁয়ায় ঢেকে যাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়ায়। দমকলের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে।

স্থানীয়দের অভিযোগ, একটি মিটার ঘর থেকে আগুন লেগেছে। শর্ট সার্কিট হয়েছে বলেই অনুমান। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ঠিক কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনই স্পষ্ট নয়।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...