Saturday, March 14, 2026

দিনেদুপুরে ব্যবসায়ীকে ফিল্মি কায়দায় অপহরণের চেষ্টায় চাঞ্চল্য কোলাঘাটে!

Date:

Share post:

প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীকে গাড়িতে তুলে সিনেমার স্টাইলে অপহরণের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট এলাকায় (Kolaghat, East Midnapore)। জানা গেছে, বর্ধমানের দেবীপুর থানা এলাকার মেমারির বাসিন্দা কৃষাণু সামন্ত (Krishanu Samanta) বুধবার সকালে জিঞাদা এলাকা দিয়ে যাচ্ছিলেন। এমন সময় আচমকা একটি বোলেরো গাড়িতে করে কয়েকদল দুষ্কৃতী ব্যবসায়ীকে অপহরণ করার চেষ্টা করে। সেই সময় তার কাছে নগদ তিন লক্ষ টাকা ছিল। জোর করে ব্যবসায়ীকে গাড়িতে তোলার চেষ্টা করার সময় স্থানীয় মানুষজনেরা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করে দেন। ওই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন কোলাঘাটের আবগারি দফতরের বড়বাবু রাহুল দাস। সঙ্গে সঙ্গে তিনি গাড়ি ঘুরিয়ে অপহরণকারীদের ধাওয়া করেন। দুষ্কৃতীরা অবস্থা বেগতিক বুঝতে পেরে কোলাঘাট থানার দেউলবাড় এলাকায় ওই ব্যবসায়ীকে ঠেলে ফেলে দিয়ে পালিয়ে যায়।

ব্যবসায়ী অপহরণের ঘটনা সামনে আসতেই তদন্তে নেমে কোলাঘাট থানার পুলিশ তল্লাশি শুরু করে। কয়েক ঘণ্টার মধ্যেই অপহরণকারী গাড়িসহ ড্রাইভারকে আটক করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। আহত ব্যবসায়ীর চিকিৎসা চলছে পাইকপাড়ী হাসপাতালে। উল্লেখ্য, বছরখানেক আগে একইভাবে জাতীয় সড়কে এক স্বর্ণ ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে খুনের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর ফের ব্যবসায়ীকে এরূপ অপহরণের ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। শুধুমাত্র টাকা ছিনতাই করার জন্য এই অপহরণের চেষ্টা নাকি বড় কোনও উদ্দেশ্য আছে তা খতিয়ে দেখছে পুলিশ।

spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...