Monday, April 6, 2026

সরকারি কর্মীদের জন্য সুখবর! করম পুজোয় পূর্ণ ছুটি ঘোষণা রাজ্যের 

Date:

Share post:

সেপ্টেম্বর মাসে রাজ্য সরকারি কর্মীদের জন্য আরও একটি ছুটির উপহার ঘোষণা করল রাজ্য সরকার। করম পুজোর দিনে অর্থাৎ আগামী ৩ সেপ্টেম্বর রাজ্যের সমস্ত সরকারি দফতর, প্রতিষ্ঠান, পুরসভা ও সরকার পোষিত সংস্থাগুলি বন্ধ থাকবে বলে জানাল নবান্ন।

বুধবার রাজ্য সরকারের অর্থ দফতর থেকে জারি হওয়া একটি সরকারি নির্দেশিকায় স্পষ্ট করে জানানো হয়েছে যে, ৩ সেপ্টেম্বর করম পুজোর জন্য পূর্ণ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে। যদিও পূর্বেই করম পুজো উপলক্ষে ছুটি ঘোষণা হয়েছিল, এবার তারই সরকারি সিলমোহর পড়ল পাকাপাকিভাবে।

প্রসঙ্গত, করম পুজো আদিবাসী সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। ভালো ফসল এবং প্রকৃতির কল্যাণ কামনায় এই পুজো অনুষ্ঠিত হয়। ২০২৩ সাল থেকেই রাজ্য সরকার এই দিনটিকে রাজ্য সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই বছরও তার ব্যতিক্রম হল না। রাজ্যের আদিবাসী অধ্যুষিত অঞ্চলের সঙ্গে চা বাগানগুলিতেও কর্মরত আদিবাসী কর্মীরা ছুটি পাবেন বলে জানানো হয়েছে।

তবে ব্যতিক্রম হিসাবে ওই দিন খোলা থাকবে কলকাতার রেজিস্ট্রার অফ অ্যাসিউরেন্স এবং কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ-এর অফিস।পুজোর আগে ছুটির এই বাড়তি দিনকে ঘিরে খুশি রাজ্য সরকারি কর্মীদের মধ্যে। অনেকেই বলছেন, শারদীয়ার কেনাকাটার মরসুমে পরিবার-পরিজনের সঙ্গে আরও একটি দিন কাটানোর সুযোগ তৈরি হল। নবান্নের এই সিদ্ধান্তে ফের একবার হাসি ফুটেছে সরকারি মহলে।

আরও পড়ুন – কল্যাণী AIIMS সমাবর্তনে রাষ্ট্রপতি: চিকিৎসকদের কম ঘুমে সচেতনতা, দক্ষিণেশ্বরে পুজো

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...