Tuesday, June 23, 2026

আধার-ভোটার কার্ডসহ যাদবপুর থেকে গ্রেফতার বাংলাদেশি মডেল!

Date:

Share post:

খাস কলকাতা থেকে এবার গ্রেফতার এক বাংলাদেশি মহিলা (Bangladeshi Woman)। পেশায় তিনি সেদেশের মডেল বলে জানা গিয়েছে। এদিন পার্কস্ট্রিট (Parkstreet) থানার পুলিশ এই বাংলাদেশি মহিলাকে যাদবপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে। ধৃতের নাম শান্তা পাল (Shanta Paul)। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতের ভোটার, আধার কার্ড। কিন্তু প্রশ্ন উঠছে কীভাবে তাঁর কাছে আধার-ভোটার এল। সেগুলি আদৌ বৈধ কিনা সেই নিয়েই শুরু হয়েছে তদন্ত। সূত্রের খবর, অ্যাপ ক্যাবের ব্যবসা করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়েছেন এই মহিলা। ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়গড়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন তিনি। কিন্তু দেখা যায় বিভিন্ন জায়গায় আলাদা আলাদা ঠিকানা দিয়ে থাকতেন তিনি। শান্তা (Shanta Paul) কিছুদিন আগে ঠাকুরপুকুর থানাতেও প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন। সেখানেও অন্য একটি ঠিকানা দিয়েছিলেন তিনি।

তদন্তে উঠে এসেছে, বাংলাদেশের দুই নামী সংস্থারও মডেল ছিলেন তিনি। একাধিক সুন্দরী প্রতিযোগিতায় নামও দিয়েছিলেন। গ্রেফতারির পরে পুলিশের সন্দেহ হয় একজন মানুষের এতগুলো ঠিকানা কীভাবে থাকতে পারে? তদন্ত শুরু হয়। তারপর ধৃতের কাছ থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার হয়। বাংলাদেশের মাধ্যমিকস্তরের অ্যাডমিট কার্ড ও বিমানসংস্থার আইডি কার্ডও পাওয়া গিয়েছে। কোন নথির ভিত্তিতে আধার কার্ড পেয়েছিলেন শান্তা সেটাই জানার চেষ্টা করছে পুলিশ। তার জন্য UIDAI কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে লালবাজারের তরফে। শান্তার ফ্ল্যাট থেকে পাওয়া ভোট কার্ড বৈধ কি না এবং কোন নথির ভিত্তিতে ভোটার কার্ড পেয়েছেন তিনি, সেটা জানতে নির্বাচন কমিশনে যোগাযোগ করা হয়েছে। এমনকি রেশন কার্ডের নথির বিষয়ে জানতে খাদ্য দফতরে যোগাযোগ করা হচ্ছে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...