Saturday, June 6, 2026

টিম বন্ডিংয়ে ইস্টবেঙ্গলের টিম ডিনার ও পেইন্ট বল গেম

Date:

Share post:

ডুরান্ড কাপের প্রথম ম্যাচে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছে ইস্টবেঙ্গল (Eastbengal)। প্রথম ম্যাচেই সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে পাঁচ গোলে ম্যাচ জিতেছিল লাল-হলুদ ব্রিগেড। তবে সেই ম্যাচে সব বিদেশিকে দলে পায়নি ইস্টবেঙ্গল (Eastbengal)। তবে দ্বিতীয় ম্যাচ থেকেই সকলকে পাচ্ছে লাল-হলুদ ব্রিগেড। তার আগে টিম বন্ডিং সেশনেই জোর ইস্টবেঙ্গলের। বুধবার শহরের এক পাঁচ তারা হোটেলে টিম বন্ডিং সেশনে (Team Bonding Session) টিম ডিনার এবং পেইন্ট বলেই মাতলেন লাল-হলুদ ফুটবলাররা।

ভারতীয় ক্রিকেটারদের টিম বন্ডিং সেশনে বারবারই এই পেইন্ট বল গেম (Paint Ball) খেলতে দেখা গিয়েছে। বিরাট কোহলি, রোহিত শর্মারা নানান সময়েই নিজেদের টিম বন্ডিং মজবুত করতে এই খেলায় অংশগ্রহন করেছিলেন। এবার ইস্টবেঙ্গলেও সেই পেইন্ট বল। বুধবার লাল-হলুদ ফুটবলারদের টিম বন্ডিং সেশনের ওপরই জোর দিলেন কোচ অস্কার ব্রুজোঁ।

গতবার ইস্টবেঙ্গলের (Eastbengal) ফুটবলারদের মধ্যে বারবারই নিজেদের মধ্যে বোঝাপড়ার অভাব দেখা গিয়েছিল। এবার যাতে তেমনটা না হয়, সেদিকেই বিশেষ নজর রয়েছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টের। বুধবার শহরের এক পাঁচ তারা হোটেলে ছিল ইস্টবেঙ্গলের টিম ডিনার। সেখানেই ফুটবলাররা ছিলেন খোশ মেজাজে। টিম বন্ডিং সেশন গড়ে তুলতে সেখানেই পেইন্ট বল এরিনাতে সৌভিক(Souvik Chakrabarti), বিষ্ণুদের (PV Bishnu) সঙ্গে খেলায় মেতেছিলে মিগুয়েল, রশিদ (Rashid), হামিদদের (Hamid) মতো তারকা ফুটবলাররা।

আগামী ৬ অগাস্ট ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে নামবে ইস্টবেঙ্গল। তার আগেই সকলকে চাঙ্গা করার দিমকে নজর লাল-হলুদ কোচের। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

মহামেডানের খেলোয়াড়দের পেমেন্ট মেটাতে দ্রুত ফান্ড জোগাড়ের প্রতিশ্রুতি হুমায়ুনের

মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan Sporting Club) সভাপতি হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। শনিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা...

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...