Wednesday, June 24, 2026

বৃষ্টিভেজা বৃহস্পতিতে ব্যাহত জনজীবন, শনিবার থেকে বদলাবে আবহাওয়া

Date:

Share post:

লক্ষ্মীবারের সকাল থেকে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের জনজীবন। কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের খবর মিলেছে। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার ত্রিফলা যোগের কারণে শুক্রবার পর্যন্ত বৃষ্টির (Rain) ইনিংস চলবে। আগামী শনিবার সকাল থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। যদিও উত্তরবঙ্গের দুর্যোগ এখনই থামবে না।

বঙ্গে বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেক জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকা সংলগ্ন ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় বর্তমানে ঘূর্ণাবর্ত বিস্তৃত। এর সঙ্গে আবার জুড়েছে উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা যা ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর দিয়ে গেছে। এদিকে আবার মৌসুমী অক্ষরেখাও রাজস্থানের বিকানের, রাঁচি এবং দিঘা হয়ে দক্ষিণ-পূর্ব দিকে গিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। শুক্রবার সকালের পর থেকে ভারী বৃষ্টির দাপট অনেকটাই কমে যাবে দক্ষিণে। যদি ওই সময় উত্তরে আবার অন্য ছবি।দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টি হতে পারে। শনিবার বৃষ্টি বাড়বে, সোমবার পর্যন্ত কমলা সতর্কতা জারি। শনিবার থেকে কলকাতায় উর্ধ্বমুখী হবে তাপমাত্রা। উইকেন্ডে দক্ষিণবঙ্গে বৃষ্টি বিরতিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...