Sunday, June 21, 2026

মেট্রোয় আগুন আতঙ্কে ব্যাহত পরিষেবা, ভোগান্তির জেরে বিরক্ত যাত্রীরা

Date:

Share post:

অফিস টাইম শুরু হতে না হতেই মেট্রো (Kolkata Metro) দুর্ভোগে চেনা ছবি। এবার আগুন আতঙ্কে ব্যাহত পরিষেবা! প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতির সকাল আটটা নাগাদ আচমকাই দমদমমুখী একটি মেট্রোর নীচের অংশ থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। সঙ্গে সঙ্গে যাত্রীদের নামিয়ে দিয়ে মেট্রো রেক খালি করে দেওয়া হয়। সেন্ট্রাল স্টেশনের পর থেকে সাময়িকভাবে বন্ধ রাখা হয় পরিষেবা (Metro Service interrupted)। সংশ্লিষ্ট রেকটিকে কারশেডে পাঠানোর বন্দোবস্ত শুরু হয়।বড় কোনও দুর্ঘটনা না ঘটলেও সাতসকালে হয়রানির শিকার যাত্রীরা। চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে তাঁদের প্রশ্ন কলকাতা মেট্রো পরিষেবার নামে কি ছেলেখেলা চলছে?

দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে আজ বিকেলে সমন্বয় বৈঠক মুখ্যমন্ত্রীর

সংস্কারের অভাবে কবি সুভাষ মেট্রো স্টেশনের (Kavi Subhash Metro Station) পিলারের ফাটল, বড় দুর্ঘটনার আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে প্রান্তিক এই স্টেশন। এই খবর আসার ৪৮ ঘণ্টার মধ্যে এবার মেট্রোয় আগুনের ফুলকি! যাত্রীরা বলছেন, কখনও সময়মতো পরিষেবা মেলে না, কখনও আবার মেট্রোর রেকে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। একটু বৃষ্টি হলেই বিভিন্ন মেট্রো স্টেশনে জল জমার ছবি দেখেই বোঝা যায় পরিষেবার নামে আসলে কী চলছে। কর্তৃপক্ষ কি এখনও ঘুমিয়ে আছে, প্রশ্ন ক্ষুব্ধ যাত্রীদের। বৃহস্পতির সকালে আগুন আতঙ্কের জেরে মিনিট কুড়ি মতো বন্ধ রাখা হয় পরিষেবা। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত মেট্রো কর্তৃপক্ষ কোনও বিবৃতি প্রকাশ করেনি।

 

Related articles

আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি

দেশজুড়ে নিট(NEET) পরীক্ষা নিয়ে তোলপাড়ের মাঝেই ফের পরীক্ষার আগের দিন আজমেরে ভিডিও কলে নিট পরীক্ষার প্রশ্নপত্র দেখিয়ে ৩০...

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...