Tuesday, March 31, 2026

কোন্নগরে তৃণমূল নেতা খুনে এখনও অধরা দুষ্কৃতীরা, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

Date:

Share post:

হুগলি জেলার কোন্নগরের (Konnagar) কানাইপুরে তৃণমূল নেতা (TMC leader) খুনের ঘটনার পর পেরিয়ে গেছে প্রায় আঠারো ঘণ্টার বেশি। এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দু’জন দুষ্কৃতী এই ঘটনায় জড়িত। রীতিমতো আগে থেকে পরিকল্পনা করেই পিন্টু চক্রবর্তীকে (Pintu Chakraborty) খুন করা হয়েছে বলে অনুমান। দুষ্কৃতীরা ঘটনাস্থল লাগোয়া দিল্লি রোড দিয়ে পালিয়ে গেছে কিনা তাও সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হতে চাইছে পুলিশ (Kanaipur Phanri)।

কানাইপুর অটোস্ট্যান্ডের কাছে পিন্টু চক্রবর্তী ওরফে মুন্নার গ্যাসের গোডাউন। অন্যান্য দিনের মতো বুধবার সন্ধ্যাবেলাতেও সেখান থেকে বেরিয়ে বাইকে চেপে বসেন। ঠিক সেই সময় দুষ্কৃতীরা পিছনদিক থেকে প্রথমে তাঁর ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এরপর ওই একই অস্ত্র দিয়ে নৃশংসভাবে কোপ মেরে কেটে ফেলা হয়। প্রথমে কানাইপুর হাসপাতাল এবং পরবর্তীতে কলকাতায় আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। পুলিশ বলছে, তৃণমূল নেতার গ্যাসের গোডাউন থেকে সোজা রাস্তাটি দিল্লি রোডের সঙ্গে সংযুক্ত। তাই খুনের পর পালানোর জন্য সম্ভবত এই রাস্তায় ব্যবহার করেছেন দুষ্কৃতীরা। স্থানীয়রা বলছেন, পিন্টু সবসময় নিজের পরিবার আর কাজ নিয়ে থাকতেন। কানাইপুরে বিগত কয়েক বছরে কোনও বড় অশান্তির ঘটনাও ঘটেনি। তা সত্ত্বেও কেন এভাবে তৃণমূল নেতাকে খুন করা হল তা নিয়ে যথেষ্ট চঞ্চল্য ছড়িয়েছে। এলাকার শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছেন।

Related articles

IPL: লক্ষ্য লখনউয়ের হয়ে সেরাটা দেওয়া, অবসর ভাবনা মাঠের বাইরে পাঠালেন শামি

আইপিএলের (IPL) আগে আন্তজার্তিক ক্রিকেট থেকে অবসর নিয়ে মুখ খুললেন মহম্মদ শামি (Mohammed Shami)। জাতীয় দলে দীর্ঘদিন ব্রাত্য...

যানজট মুক্ত বসিরহাট উপহার দেওয়ার আশ্বাস বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিতের

বসিরহাটকে (Basirhat) যানজট মুক্ত করাই হবে অন্যতম প্রধান লক্ষ্য বলে জানালেন বসিরহাট দক্ষিণের (Basirhat South TMC Candidate) তৃণমূল...

“কেন যে জলে নামল!”, রাহুলের অকাল মৃত্যুতে গভীর শোকে সৌরভ

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শুধু রাজনীতি নয় খেলার মাঠের তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। ইডেনে ভারতের ম্যাচ থাকলেই...

করণদিঘীর দুই দাবি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই পূরণের প্রতিশ্রুতি অভিষেকের

রাজ্যের ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি এলাকার স্থানীয় মানুষের দাবি মতো শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে...