Friday, June 26, 2026

কোন্নগরে তৃণমূল নেতাকে কুপিয়ে খুন! এলাকায় চাঞ্চল্য 

Date:

Share post:

ফের বিরোধীদের হিংসার শিকার তৃণমূল কর্মী। বুধবার ভর সন্ধ্যায় কোন্নগর কানাইপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্নাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল দুষ্কৃতিরা।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কানাইপুর অটো স্ট্যান্ডে।

জানা গিয়েছে পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না তার গ্যাসের অফিস থেকে কাজ সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তখন হঠাৎই দুষ্কৃতিরা তার উপর চড়াও হয় ধারালো অস্ত্র নিয়ে। আচমকা এই ঘটনায় থতমত খেয়ে যান প্রত্যক্ষদর্শীরাও। তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় পিন্টু চক্রবর্তীকে কানাইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতায় আরজিকর হাসপাতালে পাঠানো হয়। শেষরক্ষা হয়নি। রাতেই তাঁর মৃত্যু হয়।

পিন্টু চক্রবর্তী শুধু পঞ্চায়েত সদস্য নন, তিনি ছিলেন কানাইপুর ব্যবসায়ী সমিতির সভাপতি। ঘটনার খবর পেয়ে কানাইপুর ফাঁড়ি ও উত্তরপাড়া থানা থেকে ছুটে আসে বিশাল পুলিশবাহিনী। পরে ঘটনাস্থলে যান শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাস। তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন – বর্ধমান সংশোধনাগারে বিচারাধীন যুবকের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...