Monday, March 23, 2026

ওভালে ব্যাটিং ধস, নায়ারের ব্যাটেই ভরসা ভারতের

Date:

Share post:

ওভালে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে ব্যাটিং বিপর্যয়ে ব্যাকফুটে ভারত। টপ অর্ডার থেকে মিডল অর্ডার চূড়ান্ত ব্যর্খ। দিনের শেষে ভারতের প্রাপ্তি একমাত্র করুন নায়ারের অর্ধশতরান। প্রথম দিনের শেষে ভারতের রান ৬ উইকেটে ২০৪। সেখানেই ৫২ রানের ক্রিজে অপরাজিত রয়েছেন করুন নায়ার( Karun Nair)। সেইসঙ্গে ক্রিজে রয়েছেন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)।

টস জিতে এদিন ভারতকেই প্রথমে ব্যাটিং করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ব্রিটিশ অধিনায়ক অলি পোপ। ওভালের খারাপ আবহাওয়ার অ্যাডভান্টেজটাই নিতে চেয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক।  ভারতীয় দল এদিন শুরু থেকেই বেশ চাপে ছিল। টপ অর্ডার থেকে মিডল অর্ডার কেউই এদিন তেমন সাফল্য পাননি।

প্রতি ম্যাচে বড় ইনিংস খেললেও ব্যর্থ হয়েই সাজঘরে ফিরতে হয়েছিল শুভমন গিল, কেএল রাহুলদের। রবীন্দ্র জাদেজাও এদিন মাত্র ৯ রানেই সাজঘরে ফিরেছিলেন। সেই জায়গা থেকেই মাটি আঁকড়ে পরে রয়ছেন করুন নায়ার (Karun Nair)। তাঁর সঙ্গে ১৯ রানে ক্রিজে রয়েছেন ওয়াশিংটন সুন্দর।

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...