Tuesday, March 31, 2026

নারী সুরক্ষায় ব্যর্থ বিজেপি! ধর্ষণ এড়াতে বাড়িতে থাকার নিদান গুজরাতে, তীব্র নিন্দা তৃণমূলের

Date:

Share post:

বিজেপি সরকারের ব্যর্থতা। মহিলাদের সুরক্ষা নিয়ে বিন্দুমাত্র চিন্তা নেই উলটে ধর্ষণের হাত থেকে বাঁচতে বারিতে থাকার বড় বড় পোস্টার দিয়েছে গুজরাত পুলিশ। যেখানে ধর্ষণের জন্য পরোক্ষ ভাবে মেয়েদেরই দায়ী করা হচ্ছে। যা কি লজ্জার! এর তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস।

“লেট-নাইট পার্টিতে যাওয়া মানেই আপনি ধর্ষণ বা গণধর্ষণকে আমন্ত্রণ করছেন! আপনার বন্ধুকে নিয়ে কোনও অন্ধকার, নির্জন জায়গায় যাবেন না। কী হবে তারপর যদি গণধর্ষণ হয়?” ২০২৫ সালে এসে নারী সুরক্ষার নামে এই ভয়ংকর পশ্চাদপদ ও পুরুষতান্ত্রিক মনোভাবের প্রকাশ এই বিজ্ঞাপনে। আরও বিস্ময়কর ঘটনা হল চরম নারীবিদ্বেষী এই মানসিকতার বিজ্ঞাপন দিয়েছে সরকারি দফতর। প্রধানমন্ত্রী মোদি ও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী শাহের রাজ্য, বিজেপি শাসিত গুজরাতেই এমন আজব সরকারি বিজ্ঞাপন! যা গোটা দেশের সামনে একদিকে যেমন প্রমাণ করছে বিজেপি রাজ্যগুলিতে নারীদের নিরাপত্তা নেই, অন্যদিকে তুলে ধরছে এই দলের নারীবিদ্বেষী, মনুবাদী ভাবনার নমুনা।

এর তীব্র নিন্দা করে তৃণমূল কংগ্রেস জানিয়েছেন, “ধর্ষণের হাত থেকে বাঁচতে ঘরে থাকুন! বিজেপি-শাসিত গুজরাতে এখন মহিলাদের সুরক্ষা মানে- রাস্তায় বিশাল পোস্টার, যেখানে ধর্ষণের জন্য পরোক্ষ ভাবে মেয়েদেরই দায়ী করা হচ্ছে, বাড়ি থেকে না বেরোনোর নিদান দেওয়া হচ্ছে!
নারীদের প্রতি বিজেপির কুৎসিত মানসিকতার পরিচায়ক এই পোস্টার। এটাই তো মোদীজির গুজরাত মডেল! বিজেপি-রাজে মেয়েদের সুরক্ষার চাইতে ভয় দেখানোই বেশি সহজ। নরেন্দ্র মোদী ধর্ষকদের পাকড়াও করে শাস্তি দেওয়ার পরিবর্তে, তাদের রক্ষা করে সম্মান জানান। এই সমাজবিরোধী দলটায় মানবিকতা বলে কিচ্ছু নেই।”

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক জানিয়েছে,” এই খবর যদি সত্যি হয় তাহলে শুধু এটা গুজরাত পুলিশের ব্যর্থতা নয়, মহিলাদের সম্পর্কে এটা বিজেপি এবং তাদের সরকারের প্রশাসনের প্রতি ভ্রান্ত নীতি ভ্রান্ত বার্তা। যে তারা মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। সেই কারণে তাদের মতে মহিলাদের বাড়িতে থাকাই ভালো।”

আরও পড়ুন – ৩ লাখ টাকার সুপারি! তৃণমূল নেতা খুনের হাড়হিম ফুটেজ প্রকাশ্যে 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...