Saturday, March 14, 2026

সিইও দফতরের ‘ভবন পরিবর্তন’ নিয়ে ফের রাজ্যকে চিঠি কমিশনের

Date:

Share post:

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের অবস্থান নিয়ে ফের রাজ্যকে চিঠি দিল কমিশন। সিইও দফতর বর্তমানে যেখান থেকে কাজ করছে, সেই ‘বামার লরি ভবন’কে অযোগ্য বলে মনে করছে জাতীয় নির্বাচন কমিশন। সম্প্রতি রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে ফের একবার এই সংক্রান্ত চিঠি পাঠিয়ে ভবিষ্যতের কর্মী নিয়োগ, নথি সংরক্ষণ এবং দফতরের সম্প্রসারণের স্বার্থে অবিলম্বে স্থানান্তরের দাবি জানানো হয়েছে।

সিইও দফতরের তরফে অভিযোগ, বর্তমান ভবনে পর্যাপ্ত জায়গা নেই। নেই কোনও আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা। এমনকি সপ্তাহান্তে কাজ চালিয়ে যেতে গেলে অনুমতি নিতে হয় নবান্ন থেকে। ফলে প্রশাসনিক কাজকর্মে তৈরি হচ্ছে সমস্যা। চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, যদি রাজ্য সরকার নিজেদের কোনও ভবনে জায়গা দিতে না পারে, সেক্ষেত্রে স্ট্র্যান্ড রোডে অবস্থিত শিপিং কর্পোরেশনের ভবনে সরে যাওয়ার অনুমতি দেওয়া হোক। না হলে এই বিষয়ে কেন্দ্রীয় স্তরে রিপোর্ট পাঠাতে বাধ্য হবে কমিশন। নির্বাচনী পরিকাঠামো নিয়ে এমন অবস্থায় নতুন করে চাপানউতোর শুরু হতে পারে বলেই মনে করছেন প্রশাসনিক মহলের একাংশ। তাঁদের মতে, লোকসভা নির্বাচনের প্রস্তুতির আগে এমন টানাপড়েন পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

আরও পড়ুন- দার্জিলিং-এ কোর কমিটি, তমলুকে জেলা সভাপতি ঘোষণা তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...