Friday, June 26, 2026

পিলারে ফাটল, বীরভূমের তিলপাড়া ব্যারেজে বন্ধ ভারী যান চলাচল

Date:

Share post:

বীরভূমের তিলপাড়া ব্যারেজের (Tilpara Barrage, Birbhum) পিলারে একাধিক ফাটল, শুক্রবার সন্ধে থেকে অনির্দিষ্টকালের জন্য ভারী যান চলাচলের নিষেধাজ্ঞা (Heavy Vehicles restrictions) জারি করা হল। জেলা পুলিশ জানিয়েছে, শুধুমাত্র ছোট চারচাকা গাড়ি ও বাইক চলাচল করতে পারবে।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, ব্যারেজের নিচের দিক থেকে বালি ও মাটি সরে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। আর এ থেকেই বড় দুর্ঘটনার আশঙ্কা থাকায় সংস্কারের কাজ শুরু করা হয়। কিন্তু জল ছাড়ার কারণে সেই কাজ মাঝপথে আটকে গেছে। অগত্যা বিপদের ঝুঁকি এড়াতে ভারী যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করে রাজ্য সেচ দফতরের (State Irrigation Department) চার সদস্যের প্রতিনিধি দল। চিফ ইঞ্জিনিয়ার দেবাশিস সেনগুপ্ত জানান, “ স্ট্রাকচারাল ড্যামেজ হওয়ার জন্য বেড অনেকটাই নীচে নেমে গিয়েছে, সেটা পূরণ করাটাই এখন বড় চ্যালেঞ্জ। আপাতত বিকল্প রুট ব্যবহার করেই যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের। যত দ্রুত সম্ভব ব্যারেজ মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...