Monday, April 6, 2026

আজবকাণ্ড! বিহারে ভোটার তালিকায় নাম নেই প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বীর: নথি দেখিয়ে দাবি

Date:

Share post:

যে SIR নিয়ে দেশজুড়ে এত উচাটন, বিহারের সেই নিবিড় সমীক্ষায় আজবকাণ্ড। ভোটার তালিকায় নাম নেই আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের (Tejashwi Yadav)। শনিবার, সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ করেছেন লালুপুত্র। প্রশ্ন তুলেছেন, নাম বাদ গেলে ভোটে লড়বেন কী করে!যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন, তাদের দাবি নাম আছে তেজস্বীর।

সামনেই বিহারে (Bihar) বিধানসভা নির্বাচন। তার আগে শুক্রবার সংশোধিত খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ৬৫ লক্ষ নাম বাদ গিয়েছে। এদিন তেজস্বী যাদব (Tejashwi Yadav) দাবি করেছেন, তালিকায় তাঁর নামই না কি অনুপস্থিত। এই বিষয়ে নথিও সেখান তিনি।

তেজস্বীর দাবি, যথাযথ নথিপত্র জমা দিয়ে বিএলওর কাছে গিয়ে ফর্ম ফিলআপ করার পরেও তাঁর নাম সংশোধিত ভোটার তালিকার খসড়া থেকে বাদ পড়েছে। নিজের ফোনে নথি দেখিয়ে তেজস্বী অভিযোগ, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ইলেকটোরাল রোলে তাঁর এপিক নম্বরে তাঁর নাম দেখা যাচ্ছে না। এর পরেই মোক্ষম প্রশ্ন ছুড়ে তেজস্বী বলে, “ভোটার তালিকায় আমার নাম না থাকলে কী করে ভোটে লড়ব?”

কমিশনের বিরুদ্ধে তোপ দেগে তেজস্বী বলেন, খসড়া থেকে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। অর্থাৎ বিহারের মোট ভোটারের ৮.৫ শতাংশ বাদ। কমিশনের তালিকায় ভোটারের ঠিকানা, বুথ নম্বর, এপিক নম্বর কিছুই নেই বলে অভিযোগ। ফলে কার নাম বাদ পড়েছে সেটা ধরার কোনও উপায় নেই।

তেজস্বীর অভিযোগকে সমর্থন জানিয়ে SIR নিয়ে কমিশনকে তুলোধোনা করেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। অভিযোগ করেন, বিজেপির হয়ে চক্রান্ত করছে কমিশন। নাম যদি ভোটার তালিকাতেই না থাকে তাহলে তো নির্বাচনে লড়তে পারবেন না তেজস্বী। বিরোধীদের ভোটে লড়তে না দেওয়ার ছক কষছে মোদি সরকার।

তবে তেজস্বীর দাবি উড়িয়ে তেজস্বীর নাম রয়েছে এমন একটি নথি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাদের দাবি, হয়তো পুরনো এপিক নম্বর দিয়ে সার্চ করেছেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, সেই কারণে নাম খুঁজে পাননি। খসড়ায় নির্দিষ্ট জায়গাতেই রয়েছে তাঁর নাম।

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...