Sunday, April 5, 2026

শিক্ষক-শিক্ষিকাদের বাড়তি সুবিধা দিতে এসএসসি ওয়েবসাইটে বদল!

Date:

Share post:

সমাজ গড়ার কারিগর শিক্ষক শিক্ষিকাদের পাশে রাজ্য সরকার। স্কুলে কর্মরত শিক্ষকদের বিশেষ সুবিধা দিতে এবার এসএসসির (School Service Commission) ওয়েবসাইটে বড় বদল। জানা গিয়েছে, স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েব সাইটে নবম-দশম ও একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের জন্য কর্মরত শিক্ষকদের জন্য একটি বিশেষ এডিট (Edit Option) অপশন দেওয়া হচ্ছে। এখানে ক্লিক করে নিজেদের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে শুরু করে আগের পরীক্ষার রোল নাম্বার সবটাই উল্লেখ করা যাবে। শুক্রবার রাতেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে SSC।

সুপ্রিম কোর্টের (SC) নির্দেশ মেনে স্কুলে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ থেকে আবেদন প্রক্রিয়া, সবটাই শুরু করেছে কমিশন। রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে বলেও জানা গেছে। এবার নিয়োগ সংক্রান্ত নয়া তথ্য এল প্রকাশ্যে। স্কুলে কর্মরত শিক্ষক-শিক্ষিকা যাঁরা এবারের নিয়োগ পরীক্ষায় আবেদন করবেন, তাঁদের কাছ থেকে স্কুলের নাম সহ একাধিক তথ্য চাইল এসএসসি। যাঁরা কর্মরত তাঁরা কোন স্কুলে চাকরি করছেন, কবে স্কুলে যোগ দিয়েছেন, কত বছরের অভিজ্ঞতা, আগে স্কুলে শিক্ষকতা করিয়ে থাকলে তার কোড নাম্বার ইত্যাদি জানতে চাওয়া হয়েছে। কমিশনের ওয়েবসাইটে এডিট অপশনে গিয়ে এই তালিকা গুলি পূরণ করতে হবে। সময়সীমা ৫ থেকে ১১ অগাস্ট ২০২৫ পর্যন্ত। এরপর আর ওয়েবসাইটে কোন রকমের তথ্য বদল করা যাবে না। যদিও কেন এ সিদ্ধান্ত তা নিয়ে স্পষ্ট করে কিছু বলা না হলেও, বিশেষজ্ঞ মহল মনে করছে স্কুলে কর্মরত শিক্ষকদের সুবিধা দিতেই ওয়েবসাইটে এই নতুন অপশনটি যোগ করা হয়েছে।

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...