Saturday, April 4, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে রাহুলের সাফল্যের রহস্য ফাঁস করলেন নায়ার

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে সেরা পারফরম্যান্স প্রদর্শন করেছেন কেএল রাহুল। অধিনায়র শুভমন গিলের (Shubman Gill) পাশাপাশি ভারতীয় দলের কোনও ব্যাটার যদি রানের মধ্যে থাকেন তিনি একমাত্র কেএল রাহুল (KL Rahul)। তাঁর এমন পারফরম্যান্স নিয়েই এখন সকলের মুখে চলছে নানান চর্চা। কিন্তু কেমনভাবে এমন পারফরম্যান্স করছেন রাহুল। সেই তথ্যই এবার ফাঁস করলেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar)।

ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত ফর্মে রয়েছেন কেএল রাহুল (KL Rahul)। জোড়া সেঞ্চুরি করার পাশাপাশি ৫০০ রানও করে ফেলেছেন তিনি। শুভমন গিলের পরই রানের তালিকায় রয়েছেন কেএল রাহুল। কিন্তু কেমন করে এমন সাফল্য। সেই কথাই জানিয়ে দিলেন প্রাক্তন ব্যাটিং কোচ অভিষের নায়ার। আইপিএলের পর থেকেই প্রস্তুতি শুর করে দিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ব্যাটার।

আইপিএল থেকে ফেরার পর এক লহমাও নাকি সময় নষ্ট করেননি রাহুল। টেস্টের প্রস্তুতি আরম্ভ করেছিলেন তিনি। কোনওরকম খামতি রাখতে নারাজ ছিলেন এই তারকা ক্রিকেটার। অভিষেক নায়ার জানিয়েছেন, “খুব কম মানুষই জানেন এই ব্যবস্থা সম্বন্ধে। তাঁর সন্তানের জন্মের পরই সেই সময় আইপিএলের মঞ্চে ছিলেন তিনি। এরপর সেখান থেকে ফিরেই ভারতীয় দলের হয়ে টেস্টে নামার প্রস্তুতি শুরু করে দেন কেএল রাহুল”।

এখনও পর্যন্ত ভারতের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে কেএল রাহুলের রান ৫৩২।

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...