Monday, April 6, 2026

বিজেপির বাংলা-বিদ্বেষে গর্জে উঠল অসম তৃণমূল কংগ্রেসও

Date:

Share post:

বিজেপির বাংলা-বিদ্বেষ ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে অসমেও আন্দোলনে নামল তৃণমূল কংগ্রেস (TMC)। রবিবার অসমের শিলচর ও হাইলাকান্দিতে ধরনা-অবস্থান মঞ্চ থেকে বঙ্গবিদ্বেষী বিজেপিকে (BJP) একহাত নেন তৃণমূল (TMC) সাংসদ সুস্মিতা দেব (Susmita Dev)। তিনি বলেন, বাংলার পর অসমেও শুরু হয়েছে আন্দোলন, শীঘ্রই তা গোটা দেশে ছড়িয়ে পড়বে। তাই সাবধান বিজেপি।

তিনি আরও বলেন, ধর্মের নামে, ভাষার নামে, সম্প্রদায়ের নামে বিভাজন করে ক্ষমতা আঁকড়ে থাকতে চাইছে বিজেপি। বাংলাদেশি বিতাড়নে লম্বা লম্বা ভাষণ দিয়ে চূড়ান্ত ব্যর্থ হয়েছে তারা। যেমন কেন্দ্রে নরেন্দ্র মোদি-অমিত শাহ, তেমনি অসমে ব্যর্থ হিমন্ত বিশ্বশর্মা। এনআরসি করে অনুপ্রবেশকারীদের ধাক্কা দিয়ে সীমান্তের ওপারে পাঠাবেন বলেছিলেন, কিন্তু এখনও এনআরসিকেই মান্যতা দিতে পারেননি তাঁরা। সর্বদিকে ব্যর্থ মোদি-শাহ এখন যেখানেই বাংলাভাষী মানুষ দেখছেন, তাঁদেরই বাংলাদেশি বলে দেগে দিচ্ছেন। যাঁরা বাংলায় কথা বলেন, তাঁদের নিস্তার দিচ্ছেন না। বিদেশি তকমা গায়ে লাগিয়ে দিচ্ছেন। আর অসমে হিমন্ত বিশ্বশর্মা শুরু করেছেন উচ্ছেদ অভিযান। তৃণমূল সাংসদ সুস্মিতা দেব সাফ জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস বিদেশি বিতাড়নের বিরুদ্ধে নয়, কিন্তু বিভাজনের রাজনীতি করে প্রকৃত ভারতীয়দের হয়রানি করা কোনওমতেই বরদাস্ত করা হবে না।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...