Monday, June 8, 2026

মানহানিকর, অপমানজনক, দেশবিরোধী: বাংলা ভাষার অপমানে সরব মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বাংলা বিরোধী বিজেপির মুখোশ খুলে পড়েছে দিল্লি পুলিশের হাত দিয়ে। সরকারি চিঠিতে বাংলা ভাষাকে বিদেশী ভাষার তকমা দিয়েছে তারা। কোনওভাবেই যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) অঙ্গুলি হেলন ছাড়া সেটা সম্ভব নয়, এবার স্পষ্ট করে সেই দাবি করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। বাংলার মানুষকে এই অপমানের বিরোধিতায় সরব হওয়ার ডাক দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

বিজেপির নির্লজ্জতার মুখোশ খুলে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দাবি করেন, দেখুন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) সরাসরি অধীনে থাকা দিল্লি পুলিশ (Delhi Police) কীভাবে, বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করেছে! বাংলা আমাদের মাতৃভাষা। রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ এবং যে ভাষায় আমাদের জাতীয় সঙ্গীত রচিত হয়েছে, আমাদের জাতীয় গান (যা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছেন) লেখা হয়েছে। একটি ভাষা যে ভাষায় কোটি কোটি ভারতীয় নাগরিক কথা বলেন, লিখেন। পবিত্র এই ভাষা যা সংবিধান স্বীকৃত, এই ভাষাকে আজ বাংলাদেশি ভাষা বলে তুলে ধরা হচ্ছে!

বিজেপির এই ষড়যন্ত্রকে মানহানিকর, অপমানজনক, দেশবিরোধী, সংবিধান বিরোধী বলে দাবি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, এটা ভারতের বাংলাভাষী সব মানুষের জন্য অপমান। এরা এমন ভাষা ব্যবহার করতে পারে না যা অপমানজনক ও অবজ্ঞামূলক।

আরও পড়ুন: বাংলা ভাষাকে বাংলাদেশি! দিল্লি পুলিশ আধিকারিকের সাসপেনশনের দাবিতে গর্জে উঠলেন অভিষেক

ভাষা আন্দোলনের ডাক দিয়ে সমাজের সর্বস্তরের মানুষের এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বাঙালির ভাষাকে সরকারিভাবে বিদেশি তকমা দেওয়ার প্রতিবাদে সর্বস্তরের মানুষকে মুখ্যমন্ত্রীর আহ্বান, আমরা সকলকে কেন্দ্রের বাংলা বিরোধী সরকার যারা এই অসাংবিধানিক ভাষা ব্যবহার করছে ভারতের বাংলাভাষী মানুষদের অপমান ও অবমাননার জন্য তাদের বিরুদ্ধে এই মুহূর্তে সম্ভাব্য সবধরনের প্রতিবাদে সামিল হওয়ার জন্য আহ্বান জানাই।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...