Wednesday, June 3, 2026

জল প্রলয়! ডুবে গেল নাম বদলে ফেলা ২০ হাজার কোটির প্রয়াগরাজ

Date:

Share post:

ইতিহাস মুছে ফেলতে এলাহাবাদের নাম মুছে ফেলেছেন নরেন্দ্র মোদি ও যোগী আদিত্যনাথ। কিন্তু মুছতে পারেননি এলাহাবাদের (Allahabad) বর্তমান আর ভবিষ্যৎ। বাংলার যে বিজেপির নেতারা প্রতিদিন গোড়ালি ডোবা জলে সাঁতার কেটে সংবাদ মাধ্যমের নজরে আসার চেষ্টা চালান তাঁদের ফটো সেশনের জন্য অফুরন্ত জলের ব্যবস্থা যে নরেন্দ্র মোদি প্রয়াগরাজে (Prayagraj) করেছেন তা হয়তো তাঁরা জানতেন না। তবে ২০ হাজার কোটি টাকা খরচ করে, গোটা বিশ্বের কাছে মহাকুম্ভের (Mahakumbh) ব্র্যান্ডিং করে আদতে যে এলাহাবাদের মানুষের কোনও উপকার করেননি মোদি-যোগী, তা গঙ্গা-যমুনার জলস্তর বাড়তেই হাড়ে হাড়ে টের পাচ্ছেন প্রয়াগরাজের বাসিন্দারা।

২০২৫ সালের জানুয়ারি মাসে যে প্রয়াগরাজের নাম মহাকুম্ভের আয়োজন করে প্রচার করার চেষ্টা চালিয়েছিলেন নরেন্দ্র মোদি, ছয় মাস যেতে না যেতে সেই প্রয়াগরাজ (Prayagraj) এমনিতেই খবরের শিরোনামে। শহরের একের পরে এক রাস্তা পরিণত হয়েছে নদীতে। সাধারণ মানুষ চারচাকার গাড়ি গ্যারেজে পার্কিং করে নৌকার আশ্রয় নিয়েছেন। চাষবাসের যে ক্ষতি তা এখনই অনুমান করা সম্ভব নয় কৃষক বা কৃষি দফতরের পক্ষ থেকে। অন্তত ১২টি পাওয়ার স্টেশন বিদ্যুৎ থেকে দুর্ঘটনার আশঙ্কায় বন্ধ রাখা হয়েছে। সবথেকে সমস্যা পানীয় জলের। গঙ্গা (Ganges) যমুনার (Yamuna) মতো নদীর সঙ্গমস্থলে বানভাসি হয়েও প্রয়াগরাজে পানীয় জলের জন্য শুরু হয়েছে হাহাকার।

প্রশাসন এই পরিস্থিতিতে ফ্লাড শেল্টার বানিয়ে দূর দূরান্তের মানুষকে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করেছে। একমাস আগে থেকেই সেই সব শেল্টার প্রস্তুত রাখা হয়েছিল। কারণ নাম বদলালেও এলাহাবাদের ভবিষ্যৎ যে মোদি বদলাতে পারেননি তা প্রশাসন নিশ্চিতভাবে জানত। আর প্রশাসনের সেই আশ্রয়স্থলে পৌছতে কেউ নিজেদের জরুরি সামগ্রি নিয়ে নৌকায় রওনা দিয়েছেন। কোথাও কোলের সন্তানকে মাথায় নিয়ে জল পেরিয়ে চেষ্টা চালাচ্ছেন ফ্লাড শেল্টারে পৌছতে।

আরও পড়ুন: কমিশনের বিরুদ্ধে বড় আন্দোলন: পরিকল্পনা ঠিক করতে বৃহস্পতিবার দিল্লিতে ইন্ডিয়ার বৈঠকে অভিষেক

স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে আগে থেকে তাঁদের সতর্ক করা হয়নি। ফলে আচমকা বাড়ি ঘর জলের তলায় চলে যাওয়ায় কার্যত দিশাহারা স্থানীয়রা। প্রয়াগরাজের এই জলমগ্ন অবস্থা নিয়ে বিজেপিকে দোষারোপ করতে ছাড়েনি সমাজবাদী পার্টি। অখিলেশ যাদব প্রশ্ন তোলেন, ২০ হাজার কোটি খরচ করার পরে প্রয়াগরাজের মানুষ জল যন্ত্রণা ছাড়া আর কী পেলেন? গভীর গর্তে যত বেশি জল জমছে তত স্পষ্ট হচ্ছে বিজেপি দুর্নীতির কতটা গভীরে বসে গিয়েছে। বিজেপির যে নেতারা এই শহরকে স্মার্ট সিটি বানানোর উদ্যোগে জল ঢেলেছিলেন তারা তো আজ নৌকা নিয়েও আসছেন না।

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...