Monday, April 13, 2026

উদ্যোগী মুখ্যমন্ত্রী, কৃষকের আয় বাড়াতে রাজ্যে ১০টি ফসলভিত্তিক হাব 

Date:

Share post:

কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। রাজ্যের কৃষি বিপণন দফতর রাজ্য জুড়ে গড়ে তুলতে চলেছে ১০টি ‘কমোডিটি স্পেসিফিক হাব’ বা ফসলভিত্তিক হাব। এই হাবগুলির মাধ্যমে কৃষকদের ফসল সংগ্রহ-পরবর্তী পরিকাঠামো উন্নত করে তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম নিশ্চিত করার ব্যবস্থা করা হবে।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কৃষি বিপণন দফতরকে নির্দেশ দিয়েছেন, রাজ্যের বিভিন্ন কৃষক বাজার ও মার্কেট ইয়ার্ডগুলিতে যে সমস্ত জমি বর্তমানে অব্যবহৃত রয়েছে, সেগুলিকে দ্রুত কাজে লাগিয়ে এই হাবগুলি স্থাপন করতে হবে। লক্ষ্য স্থির হয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যেই এই প্রকল্প সম্পূর্ণ রূপে চালু করতে হবে।

প্রতিটি হাবে থাকবে ফসল সংগ্রহ, ছাঁটাই, গ্রেডিং, ধোয়া, প্যাকিং, সংরক্ষণ এবং পরিবহণের মতো অত্যাধুনিক পরিকাঠামো। এর ফলে কৃষকরা তাঁদের উৎপাদিত ফসল স্থানীয় পর্যায়েই প্রক্রিয়াকরণের সুযোগ পাবেন, এবং ভাল দামে বিক্রি করতে পারবেন। পাশাপাশি, ফসল পচে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও অনেকটাই কমবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রকল্পের সুফল শুধু কৃষকরাই নন, ভোক্তারাও পাবেন। উন্নত গুণমানের ফসল তুলনামূলকভাবে কম দামে বাজারে পাওয়া যাবে। কৃষি বিপণন ব্যবস্থার এই উন্নয়নের ফলে রাজ্যের কৃষি অর্থনীতি আরও মজবুত হবে বলেই মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা।

আরও পড়ুন – উইম্বলডন জিতেই ছোটবেলার স্কুলে জ্যানিক সিনার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...

মহিলাদের বিশ্বকাপে রেকর্ড পুরস্কারমূল্য,টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

এক মাস আগেই শেষ হয়েছে পুরুষদের টি২০ বিশ্বকাপ। মহিলাদের টি২০ বিশ্বকাপ (Women’s T20 World Cup 2026) শুরুর আর...

শুধু দক্ষিণ কলকাতাতেই ৪০০ স্পর্শকাতর বুথ! শুরু পোস্টাল ভোট

নির্বাচনে কোনওরকম ঢিলে মনোভাব দেখাচ্ছে না রাজ্য পুলিশ। কলকাতা পুলিশের তরফেও শহরের প্রতিটি ক্ষেত্রকে কড়া নজরদারির মধ্যে রাখা...